1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ খুলনায় সারের ডিলার নিয়োগে ভয়াবহ জালিয়াতির চেষ্টা; অভিযোগের আঙুল জেলা প্রশাসকের দিকে সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুন গ্রেপ্তার সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা

সাভারে স্থানীয়দের হাতে মাদক ব্যবসায়ী আটক, পুলিশে সোপর্দ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

সাভার প্রতিনিধি
সাভারের উত্তর কলমা এলাকায় প্রায় এক কেজি গাঁজাসহ নেয়ামত উল্লাহ খান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নেয়ামত উল্লাহ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছেন। তার ছত্রছায়ায় উত্তর কলমাসহ আশপাশের এলাকায় মাদকের রমরমা ব্যবসা গড়ে উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ, পুলিশের ‘ফরমা’ খালেক নিয়মিত স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে মাদক সরবরাহ করেন। আবার মাদক কারবারিদের কাছ থেকে মাসিক চাঁদা নেন তিনি। খালেকের চাহিদা মতো টাকা দিতে ব্যর্থ হলে ওই ব্যবসায়ীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন এবং পরে তাদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ রয়েছে।
সাভার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অটল বিহারী বিশ্বাস বলেন, “সবুর খানের ছেলে নেয়ামত উল্লাহ খানকে স্থানীয়রা ৭০০ গ্রাম গাঁজাসহ আটক করে খবর দেন। পরে আমরা গিয়ে তাকে আটক করি। তার বিরুদ্ধে মাদক মামলা করে আদালতে পাঠানো হয়েছে ।”

স্থানীয়রা বলেন, “মাদকের বিস্তার ঠেকাতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। শুধু ব্যবসায়ী নয়, যারা তাদের পৃষ্ঠপোষকতা করছে তাদেরও আইনের আওতায় আনা জরুরি।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :