1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড

আত্রাই বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

মো. শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি: আজ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলায় আলোচনা সভা ও বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য নির্বাচিত উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এস এম রেজাউল ইসলাম রেজু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এস এম রেজাউল ইসলাম রেজু বলেন, “বিএনপি সব সময় জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দল গড়ে তুলেছিলেন, সেই দল আজও দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে আছে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন তাসলিম। তিনি বলেন, “এই দুঃসময়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনই হলো একমাত্র উপায়।”

আলোচনা সভায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :