1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ খুলনায় সারের ডিলার নিয়োগে ভয়াবহ জালিয়াতির চেষ্টা; অভিযোগের আঙুল জেলা প্রশাসকের দিকে সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুন গ্রেপ্তার সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা

আশুলিয়ায় সেনা অভিযানে ফেনসিডিল ব্যবসায়ী আটক, নগদ টাকাসহ জব্দ বিপুল মালামাল

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

হুমায়ুন কবির :
ঢাকার আশুলিয়ার বাগবাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে ফেনসিডিল ব্যবসায়ীসহ তিনজনকে আটক করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ৮ বিআইআর-এর মেজর শোভনের নেতৃত্বে পরিচালিত নাইট প্যাট্রল টহলে এ অভিযান চালানো হয়।
প্রথমে টহল দল বাগবাড়ি হেয়ার ফ্যাক্টরির পাশে কিছু ব্যক্তিকে ফেনসিডিল সেবনরত অবস্থায় আটক করে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী আশরাফুলের (৩০) নাম উঠে আসে। এরপর পরিকল্পিত কৌশলে তাকে ডেকে এনে হাতেনাতে আটক করে সেনা সদস্যরা।
আশরাফুলকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার জেলা পর্যায়ের মূল হোতা মাসুদ (৫৫), পূর্ব ধোনাই এলাকার বাসিন্দা। পরবর্তীতে সেনা টহল দল স্থানীয় পুলিশের সহায়তায় মাসুদের বাড়িতে অভিযান চালায়। এসময় উদ্ধার করা হয়—নগদ টাকা: ১ লাখ ৩৫ হাজার ৪০০ টাকা,ফেনসিডিল: ৪ বোতল,মোবাইল ফোন: ৩টি,মোটরসাইকেল: ২টি।

অভিযানের নেতৃত্বদানকারী কর্মকর্তা জানান, আটককৃত ব্যক্তিদের সঙ্গে উদ্ধারকৃত সব মালামাল প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাগবাড়ি ও আশপাশ এলাকায় গোপনে ফেনসিডিল ব্যবসা চালিয়ে আসছিল মাসুদ ও তার সহযোগীরা। সেনা অভিযানের পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :