1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ খুলনায় সারের ডিলার নিয়োগে ভয়াবহ জালিয়াতির চেষ্টা; অভিযোগের আঙুল জেলা প্রশাসকের দিকে সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুন গ্রেপ্তার সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা

আত্রাই থানার উদ্যোগে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

নওগাঁ জেলা প্রতিনিধি:মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নওগাঁর আত্রাই থানার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট। শীতের আগমনীকে কেন্দ্র করে যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় আত্রাই থানা প্রাঙ্গণে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আয়োজনে আত্রাই থানা পুলিশের সদস্যদের পাশাপাশি আত্রাই ও নলডাঙ্গা উপজেলার ব্যাডমিন্টন খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনসুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়ার বিকল্প নেই। যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে নিয়মিতভাবে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে, আর সুস্থ মনই পারে একটি সুন্দর সমাজ গড়তে।”

তিনি আরও বলেন, “যুবকরা শুধু খেলাধুলাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে—এই প্রত্যাশাও করি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ কুমার, ডিএসবি সাব-ইন্সপেক্টর মাসুদ, ডা. আল আমিন, আত্রাই উপজেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি আখতারুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে আত্রাই থানার এমন ব্যতিক্রমী উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের মাঝে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :