1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

খুলনা বিভাগে বৈষম্যহীন উন্নয়নের দাবিতে সাংবাদিকদের গোলটেবিল বৈঠক; জাতীয় প্রেসক্লাবে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের আয়োজনে আলোচনা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি:
ঢাকায় কর্মরত খুলনা বিভাগের সাংবাদিকদের সংগঠন ‘খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম’ বৈষম্য দূর করে সমতার ভিত্তিতে খুলনা অঞ্চলে উন্নয়ন বরাদ্দসহ ৫ দফা দাবি জানিয়েছে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সংক্রান্ত একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় “খুলনা অঞ্চলের উন্নয়ন, বিনিয়োগ, পরিবেশ, শিল্প-বাণিজ্য ও অবকাঠামোগত চ্যালেঞ্জ” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক সচিব ও সাবেক এনবিআর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ।
তিনি তার উপস্থাপনায় জানান, দেশের জিডিপিতে খুলনা বিভাগের অবদান প্রায় ৩২ শতাংশ হলেও দীর্ঘদিন ধরে এই অঞ্চল বরাদ্দ ও উন্নয়ন পরিকল্পনায় বৈষম্যের শিকার। ১০ জেলা, ৫৯ উপজেলা এবং ৫শ’ ৬৮ ইউনিয়ন নিয়ে গঠিত খুলনা বিভাগ ভৌগোলিক, অর্থনৈতিক ও কৌশলগতভাবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল হলেও এখানে অবকাঠামো, বিনিয়োগ, শিল্পকারখানা ও পরিবেশবান্ধব উন্নয়ন কাঙ্ক্ষিত গতিতে এগোয়নি।
তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চল হওয়ায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার ঝুঁকি সর্বদাই এখানে বিরাজমান। স্থায়ী বেড়িবাঁধ না থাকায় বারবার প্রাকৃতিক দুর্যোগে হাজার হাজার কৃষক তাদের জমি ও জীবিকা হারান। অথচ বিপুল সম্ভাবনার এই অঞ্চল সঠিক পরিকল্পনা ও বিনিয়োগ সহায়তা পেলে জাতীয় অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারে।
গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি এবং বক্তারা খুলনা বিভাগের উন্নয়ন বৈষম্যের অবসান, কার্যকর নদী খনন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা এবং বিশেষ বরাদ্দের দাবি জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের উপদেষ্টা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, যশোর এমএম কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মিজানুর রহমান, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মাদ নাসির উদ্দিন এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোরসালিন নোমানীসহ অনেকে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নাসির আহমাদ রাসেল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :