1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ খুলনায় সারের ডিলার নিয়োগে ভয়াবহ জালিয়াতির চেষ্টা; অভিযোগের আঙুল জেলা প্রশাসকের দিকে সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুন গ্রেপ্তার সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকা–আরিচা মহাসড়কে লাখো জনতার ঢল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

হুমায়ুন কবির,সাভার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে জনসমুদ্রে পরিণত হয়েছে ঢাকা–আরিচা মহাসড়ক। আজ বিকেলে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসছেন,এ খবর ছড়িয়ে পড়তেই মহাসড়কের দুই পাশে নামে লাখো লাখো নেতাকর্মী ও সমর্থকের ঢল।
দুপুর গড়াতেই আমিনবাজার থেকে নবীনগর হয়ে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কের দুই ধারে অবস্থান নেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলীয় পতাকা, ব্যানার,ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
স্বাগত জানাতে আসা ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. খোরশেদ আলম বলেন,
গতকাল আমরা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ঢাকায় বরণ করে নিয়েছি। আজ দীর্ঘ ১৭ বছর পর তিনি সাভার–আশুলিয়ার মাটিতে পা রাখছেন। এটি আমাদের জন্য গর্ব ও আনন্দের মুহূর্ত। আজকের এই জনসমাগম প্রমাণ করে,সাভার–আশুলিয়ার মাটি ধানের শীষের শক্ত ঘাঁটি।
এদিকে বিপুল জনসমাগমের কারণে মহাসড়কে যান চলাচল কিছুটা ধীর হয়ে পড়লেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :