1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় বিমান বাংলাদেশের এমডি ও স্ত্রীসহ ৪ জন কারাগারে উলাইলজুড়ে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে মহিদুল শাওন আত্রাই পুলিশের বিশেষ অভিযানে ৬১ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বারোবাড়িয়ায় মোজাম্মেল হকের নেতৃত্বে ধানের শিষের প্রচারণা ধামরাইয়ে দেয়াল ঘড়ি মার্কার প্রচারণায় মুফতি আশরাফ আলী, ক্লিন রাজনীতির অঙ্গীকার বাগমারায়, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় মেডিকেল কর্মকর্তা কারণ দর্শনের নোটিশ ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে নতুন যাত্রায় চার হাজার গ্র্যাজুয়েট আত্রাই গৃহবধূকে কুপিয়ে জখম ও শ্লীলতাহানি, থানায় এজাহার দায়ের দীর্ঘ ১৯ মাস পর পুকুর থেকে উদ্ধার সুমনের কঙ্কাল: নওগাঁয় ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন বিএনপি ক্ষমতায় এলে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণায় সালাউদ্দিন বাবু

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে সাভারে মহাসড়ক ও সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
অভিযান কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন

হুমায়ুন কবির: সাভারে ঢাকা–আরিচা মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে মহাসড়কের ছোটবলিমেহের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মহাসড়কের পাশে অবৈধভাবে নির্মিত দোকানপাট ও বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জানানো হয়, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি মহাসড়কের পাশে সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিচ্ছিলেন। এতে একদিকে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল, অন্যদিকে বাড়ছিল দুর্ঘটনার ঝুঁকি।
এদিকে মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকা–আরিচা মহাসড়কের পাশে সাভার মডেল মসজিদ সংলগ্ন এলাকায় সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। ওই জমিটি সাভার উপজেলা ভূমি অফিসের জন্য নির্ধারিত ছিল বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ভেকু ব্যবহার করে মোট ৩৫টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। পরে জমিটি দখলমুক্ত রাখতে সেখানে উপজেলা ভূমি অফিসের সাইনবোর্ড স্থাপন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন বলেন, মহাসড়ক ও সরকারি জমি দখল করে কেউ অবৈধ স্থাপনা গড়ে তুললে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে নতুন করে কেউ দখলের চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সাভার মডেল থানার পুলিশ সহায়তা করে। স্থানীয়রা জানান, এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে মহাসড়কে যান চলাচল আরও নিরাপদ হবে এবং সরকারি জমি দখলমুক্ত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :