1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার আত্রাইয়ে বিশ্বকাপ ফুটবল খেলা শেষে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

আত্রাইয়ে অবৈধ অকটেন-পেট্রোল বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, ৭ মামলায় জরিমানা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২৬

মো. শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি: নওগাঁ জেলার আত্রাই উপজেলায় খোলা বাজারে অনুমোদনবিহীন অকটেন ও পেট্রোল বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) অভিযান পরিচালনা করেছে। রোববার (২২ মার্চ ২০২৬) উপজেলার বিহারিপুর, বেউলা, সুকটিগাছা, বান্ধাইখাড়া, মির্জাপুর, বারনিতলা এবং আহসানগঞ্জ স্টেশন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে প্রশাসনের অনুমোদন ছাড়াই দাহ্য পদার্থ—অকটেন ও পেট্রোল—খোলা বাজারে বিক্রি করে আসছিল। এতে একদিকে জননিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে, অন্যদিকে সাধারণ ভোক্তারা প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন। নিম্নমানের জ্বালানি সরবরাহের ফলে যানবাহনের যান্ত্রিক ক্ষতি, অতিরিক্ত মূল্য আদায় এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি বহুগুণে বেড়ে যাওয়ায় জনসাধারণের মধ্যে চরম ভোগান্তি ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এ প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টদের বিরুদ্ধে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর প্রাসঙ্গিক ধারায় মোট ৭টি মামলা দায়ের করে এবং সর্বমোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, জনস্বার্থ রক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ এবং অগ্নি-দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। একই সঙ্গে সকল ব্যবসায়ীকে বৈধ অনুমোদন গ্রহণ করে নিরাপদ পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রির জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আলাউল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :