স্টাফ রিপোর্টার : আজ বৃহস্পতিবার (২৩-০৪-২৬ ইং) তারিখে সাভার ব্যাংক নির্বাচন নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রেক্ষিতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন জব্বার -আজাদ ও এমারত সম্মিলিত পরিষদ। উক্ত সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে সকলের অবগতির জন্য বক্তব্য রাখেন। বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, গত ১৯ এপ্রিল ২০২৬খ্রি. তারিখে “সাভার সংবাদ” সহ কিছু অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত একটি সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে| আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি: এর সদ্য অনুষ্টিত নির্বাচনে “জব্বার-আজাদ ও এমারত সম্মিলিত পরিষদ” এর রাজনৈতিক সংশ্লিষ্টতা বিষয়ে “সাভারে আবাসন সমিতির নির্বাচনের ফলাফল কিসের ইংগিত” শীর্ষক যে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে তা আমাদের বিস্মিত ও ব্যথিত করেছে ।আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে জানাতে চাই, উক্ত প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণেধিত । আমরা দ্ব্যর্থহীন কন্ঠে স্পষ্ট করতে চাই যে, আমাদের পরিষদের প্রতিটি সদস্যকে শুধুমাত্র তাদের ব্যক্তিগত যোগ্যতা, মেধা, সততা এবং কর্মদক্ষতা বিবেচনা করে মনোনিত করা হয়েছে । একটি সমাজ বা সংগঠন, তা ক্ষুদ্র কিংবা বৃহৎ যাই হোক না কেন সকলের সম্মিলিত উদ্যোগ এবং সেবার মানসিকতার মাধ্যমেই তা এগিয়ে যায় । তাই আমাদের প্যানেল সাজানোর ক্ষেত্রে আমরা কোনো রাজনৈতিক মতাদর্শকে গুরুত্ব না দিয়ে প্রার্থীর পেশাদারিত্ব ও সামাজিক দায়বদ্ধতা ও ন্যায় পরায়নতাকেই প্রাধান্য দিয়েছি । আমরা পুনরায় নিশ্চিত করতে চাই যে, আমাদের জব্বার-আজাদ ও এমারত সম্মিলিত পরিষদের কোনো সদস্য বা সামগ্রীকভাবে এই পরিষদের সাথে কোনো রাজনৈতিক দল বা বিশেষ কোনো মতাদর্শের বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই ।আমরা একটি অরাজনৈতিক ও সেবামূলক পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর ।
আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লিঃ একটি সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন, এখানে বিশেষ কোন রাজনৈতিক মতাদর্শের চর্চা করার সুযোগ নেই ।
সাংবাদিক সম্মেলনে আরো বলা হয়, জব্বার-আজাদ ও এমারত সম্মিলিত পরিষদ নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে ব্যাংক টাউন এলাকার মানুষের জন্য কাজ করে যাবে।
Leave a Reply