1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল নতুন কুঁড়িতে সফল আত্রাইয়ের কিশোরদের উষ্ণ অভ্যর্থনা, সনদপত্র প্রদান আত্রাই প্রতিবেশীদের রোষানলে অসহায় বাণুর পানিবন্দি জীবন হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি গোলাম রাব্বানী,সাধারণ সম্পাদক সোহেল রানা সংকট অনেক তবুও ৩১ দফার আলোকে সফলতার ট্র্যাকেই তারেক রহমানের সরকার ; পারভেজ মোহাম্মদ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, দুদকের মামলায় কারাগারে কামাল আত্রাই জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা,বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ আত্রাই ২০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

শেষ যাত্রার সঙ্গী সাদেক ফকির আর নেই, শোকে স্তব্ধ কলমা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

সাভার (ঢাকা) প্রতিনিধি:
সাভারের কলমা এলাকার সুপরিচিত মানবিক মানুষ মো: সাদেক ফকির আর আমাদের মাঝে নেই। বুধবার সকাল পৌনে ১০টায় সাভারের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মো: সাদেক ফকির ছিলেন এক নীরব মানবসেবক। কোথাও মৃত্যুর সংবাদ পেলেই সবকিছু ছেড়ে ছুটে যেতেন কবরস্থানে। নিজ হাতে কবর খুঁড়ে দিতেন মানুষের শেষ আশ্রয়। জীবনের দীর্ঘ সময়ে তিনি কয়েক হাজার কবর খুঁড়ে অসংখ্য মানুষের দাফনকার্যে অংশ নিয়েছেন। বিনিময়ে কিছুই চাননি,মানবসেবা আর পরকালের প্রত্যাশাই ছিল তার একমাত্র প্রাপ্তি।
সাভার সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, তিনি ছিলেন অত্যন্ত সাদামাটা জীবনযাপনের মানুষ, কিন্তু হৃদয়ে ছিল অসীম মমতা। কারও বিপদে-আপদে প্রথমেই তাকে পাওয়া যেত। বিশেষ করে মৃত্যুর মতো কঠিন মুহূর্তে তিনি হয়ে উঠতেন পরিবারের নির্ভরতার প্রতীক।
আজ সেই মানুষটিই চিরবিদায় নিলেন। যিনি অন্যের শেষ ঠিকানা তৈরি করে দিতেন, আজ তার নিজের শেষ ঠিকানাটি গড়ে দিচ্ছেন অন্যরা,এই দৃশ্য যেন এলাকাবাসীর হৃদয়কে গভীরভাবে নাড়া দিয়েছে।
এলাকাবাসী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকেও সবার কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।
মরহুমের জানাজা আজ আসরের নামাজের পর দুই নম্বর কলমায় তার নিজ বাড়ির আঙিনায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :