1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে: যুবদল নেতা শাওন সরকার নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সাভার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফেজ দেলোয়ার লকডাউন ও নাশকতার প্রতিবাদে সাভারে ছাত্রদলের বিক্ষোভ, নেতৃত্বে ঢাকা জেলা ছাত্রদল সভাপতি তমিজ উদ্দিন কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার পেলেন কবি জিয়া হক নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে সাভারে ঢাকা জেলা ছাত্রদল সভাপতি তমিজ উদ্দিনের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলা ঠেকাতে রাজপথে মঞ্জুরুল ইসলাম প্রাণিসম্পদ খাতের উৎপাদন ব্যয় কমাতে গবেষণার তাগিদ বিএলআরআইয়ের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শেষ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম এসআই কামরুল হাসানের নেতৃত্বে সাভারে ১৭২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সাভারে পৈতৃক জমি দখলচেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আগুনে পুড়ে ছাই স্বপ্ন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আর্থিক সহায়তা নিয়ে মেয়র প্রার্থী খোরশেদ আলম

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা দিচ্ছেন মেয়র প্রার্থী খোরশেদ আলম

হুমায়ুন কবির :
সাভারের সাজ্জাদ পাদুকা মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ব্যবসায়ীদের চোখে এখনো আতঙ্ক আর হতাশার ছাপ। ঈদকে সামনে রেখে ধার-দেনা করে দোকানে তোলা নতুন জুতার সংগ্রহ মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে আগুনের লেলিহান শিখায়। এমন দুর্দিনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন ঢাকা জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও সাবেক সাভার পৌর কাউন্সিলর লায়ন খোরশেদ আলম।
মঙ্গলবার বিকেলে পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এসময় মার্কেটজুড়ে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। সর্বস্ব হারানো অনেক ব্যবসায়ী খোরশেদ আলমকে কাছে পেয়ে আপ্লূত হয়ে পড়েন। কেউ কেউ তার হাত ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
ঈদকে সামনে রেখে অনেক আশা নিয়ে নতুন মাল তুলেছিলাম। ধার করে ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছিলাম। কিন্তু এক রাতের আগুনে সব শেষ হয়ে গেছে। এখন পরিবার নিয়ে কীভাবে চলবো বুঝতে পারছি না। এমন সময়ে খোরশেদ আলম ভাই পাশে দাঁড়ানোয় কিছুটা সাহস পাচ্ছি।
আরেক ব্যবসায়ী বলেন,
আমাদের অনেক দোকান পুড়ে গেছে। আগুনে সব মালামাল ভস্মীভূত হওয়ায় কোটি টাকার ক্ষতি হয়েছে। আমরা এখন একেবারে নিঃস্ব। এই কঠিন সময়ে একজন রাজনৈতিক নেতা হয়ে তিনি যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা আমরা কখনো ভুলবো না।

জানা গেছে, সোমবার (১১ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার সাজ্জাদ পাদুকা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের একটি দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বহু দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আর্থিকভাবে পথে বসেছেন অনেক ব্যবসায়ী।

এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা লায়ন খোরশেদ আলম।
আর্থিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খোরশেদ আলম বলেন,
রাজনীতি করি সাধারণ মানুষের জন্য। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব। যতদিন বেঁচে থাকবো, নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজ এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।
তিনি আরও বলেন,
আগুনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি চাই সমাজের বিত্তবান ও সামর্থ্যবানরাও তাদের পাশে এগিয়ে আসুক।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :