1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
জনমত উপেক্ষা করে ভুল নকশায় ফের খুলনার কপিলমুনি বাজারে উচ্ছেদ: ক্ষুব্ধ এলাকাবাসী ‘শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়বে’ সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার এ বি এম ছিদ্দিকুর রহমান খান ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে আত্রাই উপজেলা ছাত্রদল ও নওগাঁ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ আত্রাই নাশকতা মামলায় শ্রমিকলীগের সভাপতি বিপ্লব গ্রেফতার আত্রাই প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় যুবক আটক,চেয়ারম্যানের বিরুদ্ধে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত সন্তানদের সব জমিজমা লিখে দিয়েও বাড়িতে ঠাঁই হলো না বৃদ্ধা মায়ের! ন্যায়বিচারের আশায় থানায় আসলেন অসহায় মা উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার অভিযোগ: আহত সাংবাদিক, হাইকোর্টে রিট আশুলিয়ায় জিয়ার শাহাদাতবার্ষিকী পালন রক্তের সংকটে ভরসা ‘রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন’, হাজারো মানুষের জীবন রক্ষায় তরুণদের উদ্যোগ

‘শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়বে’ সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার এ বি এম ছিদ্দিকুর রহমান খান

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬
ছবিতে সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার এ বি এম ছিদ্দিকুর রহমান খান।

ডেস্ক রিপোর্ট :

শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার এ বি এম ছিদ্দিকুর রহমান খান। দারুননাজাত একাডেমির উদ্যোগে ‘Meet with Barrister A B M Siddiqur Rahman Khan’ শীর্ষক আলোচনা সভায় শনিবার (৬ জুন) তিনি এ কথা বলেন।

এ বি এম ছিদ্দিকুর রহমান খান বলেন, “শিক্ষক হলেন জাতি গড়ার মহান কারিগড়। সত্যিকারের মানুষ গড়ায় শিক্ষকদের তুলনা নেই। কোমলমতি শিশুদের মানবিক, ভালো ও সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে পারে একমাত্র শিক্ষকরাই। বর্তমানের শিশুরা সবচেয়ে বেশি ভালোবাসে শিক্ষকদের। এমনকি বাবা-মায়ের চেয়েও বেশি মান্য করে শিক্ষকদের। তাই শিক্ষকদের কাধে সবচেয়ে বড় দায়িত্ব।”

তিনি বলেন, “দারুননাজাত একাডেমি হলো বর্তমানের আলীগড় আন্দোলন। স্যার সৈয়দ আহমেদ খান মুসলিম সমাজকে কুসংস্কার ও অশিক্ষা থেকে মুক্ত করার জন্য আধুনিক শিক্ষার ব্যাপক প্রসার ঘটিয়েছেন। আধুনিক চিন্তা, দর্শন ও মুসলিম সমাজকে সচেতন করার জন্য তিনি আমৃত্যু কাজ করেছেন। বর্তমানে দারুননাজাত একাডেমিকে সেই কাজ করতে হবে। শিশুকে একজন প্রাকটিসিং মুসলমান হিসেবে গড়ে তোলার মহান দায়িত্ব পালন করতে হবে দারুননাজাত একাডেমি শিক্ষকদের।”

দারুননাজাত একাডেমির সিইও নাজমুল ইসলাম বলেন, “দারুননাজাত একাডেমি হলো মানুষের স্বপ্ন গড়ার কারিগড়। আগামী প্রজন্মকে সুযোগ্য, সুনাগরিক ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার মহান দায়িত্ব পালন করতে হবে আমাদের। আমরা ভালো মানুষ তৈরি করতে না পারলে ভালো সমাজও গড়া সম্ভব নয়।”

নাজমুল ইসলাম বলেন, “দক্ষ, দেশপ্রেমিক, আদর্শ সুনাগরিক তৈরিতে গুণগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিকল্প নেই। এ লক্ষ্যে প্রথমেই প্রয়োজন শিক্ষকদের জীবন-মান উন্নয়ন ও শিক্ষাকদের পেশাগত উন্নয়নে পর্যাপ্ত সুযোগ সুবিধা সৃষ্টি করা।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার শাহীন আহমেদ, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা মহিলা শাখার উপাধ্যক্ষ মাওলানা খান মুহাম্মদ সফিউল্লাহ, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার (লিগ্যাল) অ্যাডভোকেট মু. বুরহানুর রহমান খান, দারুননাজাত একাডেমির অধ্যক্ষ ও শিক্ষকমণ্ডলী।

রাজধানীর ডেমরার সুলতান ফুড ল্যান্ডে আলোচনা সভাটি আয়োজিত হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :