1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নওগাঁ জেলার ইউনিট প্রধান হলেন শহিদুল ইসলাম রাণীনগর ইউএনও রাকিবুল হাসানের বদলির আদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়, বদলি বাতিলের দাবি আত্রাই তরুণীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি নিজ অর্থায়নে দুই উপজেলায় দুইটি পুলিশ বক্স নির্মাণের উদ্বোধন করলেন এমপি শেখ মো. রেজাউল ইসলাম জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা নিবেদন নওগাঁয় গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে ওয়ার্ড জামায়াত নেতা গ্রেফতার মনিয়ারী ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী এস এম ফারুক বখতের প্রচারণা সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা নজরুল ইসলাম দেশজুড়ে ফুটবলের নতুন উন্মাদনা: আকিজ পাইপস নিয়ে এলো ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ দল করেছি জীবন বাজি রেখে, আজ আমিই নাকি মাদক সম্রাট!” সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন হালিম বাবু

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি বাবু-সম্পাদক হিমেল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

হুমায়ুন কবির: ঢাকা জেলার সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ১৭১ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আরমান হোসেন বাবু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোশারফ হিমেল খান।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে ৫২ জন সহ-সভাপতি, ৬৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২২ জন সহ-সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, ১৯ জন সহ-সাংগঠনিক সম্পাদক, একজন প্রচার সম্পাদক, একজন সহ-প্রচার সম্পাদক, একজন দপ্তর সম্পাদক এবং তিনজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা নেতৃবৃন্দের কাছে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের হাত ধরে সাভার পৌর এলাকায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের অবস্থান সুদৃঢ় হবে।
নবনির্বাচিত সভাপতি মো. আরমান হোসেন বাবু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব।
তিনি আরও বলেন, সাভার পৌর এলাকায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি মেধাবী, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে একটি শক্তিশালী, কার্যকর ও গণমুখী ইউনিট গড়ে তুলতে কাজ করব।

সাধারণ সম্পাদক মোশাররফ হিমেল খান বলেন,দীর্ঘদিন ধরে দলের তৃণমূল নেতাকর্মীরা যে প্রত্যাশা নিয়ে সংগঠনকে এগিয়ে নিচ্ছিলেন, নতুন কমিটি সেই প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে চাই। ছাত্রদের অধিকার আদায়, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। দলের সিনিয়র নেতাদের দিকনির্দেশনায় সাভার থানা ছাত্রদলকে একটি সুসংগঠিত ও শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

সাংগঠনিক সম্পাদক তাজ খান নাঈম বলেন, নতুন কমিটির ওপর যে আস্থা রাখা হয়েছে, তা ধরে রাখতে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় করে সংগঠনের কার্যক্রমকে বেগবান করা হবে। ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সাভার থানা ছাত্রদলকে একটি শক্তিশালী ও আদর্শিক সংগঠনে পরিণত করাই আমাদের লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :