1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল নতুন কুঁড়িতে সফল আত্রাইয়ের কিশোরদের উষ্ণ অভ্যর্থনা, সনদপত্র প্রদান আত্রাই প্রতিবেশীদের রোষানলে অসহায় বাণুর পানিবন্দি জীবন হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি গোলাম রাব্বানী,সাধারণ সম্পাদক সোহেল রানা সংকট অনেক তবুও ৩১ দফার আলোকে সফলতার ট্র্যাকেই তারেক রহমানের সরকার ; পারভেজ মোহাম্মদ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, দুদকের মামলায় কারাগারে কামাল আত্রাই জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা,বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ আত্রাই ২০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, ৪০ কেজি গাঁজাসহ আটক ৩

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

সাভার প্রতিনিধি: রাজধানীর পাশের এলাকা আমিনবাজারকে ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা ভেস্তে দিয়েছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
শনিবার দুপুরে ঢাকা জেলা উত্তর ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে আমিনবাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে ডিবির একটি দল। এ সময় সন্দেহজনক একটি মাইক্রোবাসকে থামানোর সংকেত দেওয়া হলে গাড়িটি তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই মাদক পরিবহনের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ ও পাচারের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে চক্রটির অন্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে। মাদকের বিস্তার রোধে ঢাকা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. সাইদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া গাঁজার চালানটি রাজধানী ও আশপাশের এলাকায় সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল। এ ঘটনায় জড়িত অন্যদের খুঁজে বের করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :