1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাৎ’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ধামইরহাট থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার, সেবার মানোন্নয়ন ও পেশাদারিত্বে দিলেন কঠোর নির্দেশনা নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিং জোরদারে পুলিশ সুপারের দিকনির্দেশনা আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার আত্রাইয়ের উন্নয়ন ও মানবসেবায় নীরব এক আলোকবর্তিকা— সিঙ্গাপুর প্রবাসী মো. সিরাজুল ইসলাম সিরাজ খেলা, উদ্ভাবন ও ক্যারিয়ার ভাবনায় মুখর আর্মি আইবিএর ‘ক্লাব ডে-২০২৬’ উজিরপুরে মৃদুল গোমস্তা গ্রেপ্তার, এলাকাজুড়ে আলোচনা আত্রাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ঘিরে গুরুতর অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগে এলাকায় চাঞ্চল্য আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, ৪০ কেজি গাঁজাসহ আটক ৩ নিজ দলের নেতাদের হিংসা ও কোন্দলে দল ছাড়ছেন ত্যাগী কর্মীরা: রিফাত হাসান

নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিং জোরদারে পুলিশ সুপারের দিকনির্দেশনা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬


মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:
নওগাঁ জেলা পুলিশের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও কর্মক্ষমতা আরও সুসংহত করার লক্ষ্যে বুধবার (১৭ জুন ২০২৬) সকাল ৭:৩০ মিনিটে নওগাঁ পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

প্যারেডে নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, একটি শৃঙ্খলাবদ্ধ, দক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

বক্তব্যে তিনি পুলিশ সদস্যদের সর্বদা পরিচ্ছন্ন ও পরিপাটি ইউনিফর্ম পরিধান, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং কর্মস্থলে শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে মানবিক, সৌহার্দ্যপূর্ণ ও সম্মানজনক আচরণ নিশ্চিত করার নির্দেশনা দেন, যাতে জনগণের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হয়।

পুলিশ সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি সদস্যকে আরও দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, পুলিশের প্রতিটি কর্মকাণ্ডে পেশাদারিত্বের প্রতিফলন থাকতে হবে এবং বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। ডিউটিরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত নির্দেশনা কঠোরভাবে অনুসরণ, মানসম্মত ও কার্যকর চেকপোস্ট পরিচালনা এবং প্রতিটি থানায় নিয়মিত ও সুশৃঙ্খলভাবে প্যারেড আয়োজন নিশ্চিত করার জন্যও তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এছাড়াও পুলিশ সুপার জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানসম্মত পুলিশি সেবা পৌঁছে দিতে সকল সদস্যকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের আস্থা অর্জনই বাংলাদেশ পুলিশের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রত্যেক সদস্যকে দায়িত্বশীল ও জনকল্যাণমুখী মনোভাব নিয়ে কাজ করতে হবে।

মাস্টার প্যারেডটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যকে ধন্যবাদ ও অভিনন্দন জানান পুলিশ সুপার।

অনুষ্ঠানে মাস্টার প্যারেড পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার (প্রবি) মো. মনিরুজ্জামান। এ সময় নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিটের অফিসার এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

নিয়মিত এ ধরনের মাস্টার প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, পেশাগত মানোন্নয়ন এবং দায়িত্ব পালনে প্রস্তুতি আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :