1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল নতুন কুঁড়িতে সফল আত্রাইয়ের কিশোরদের উষ্ণ অভ্যর্থনা, সনদপত্র প্রদান আত্রাই প্রতিবেশীদের রোষানলে অসহায় বাণুর পানিবন্দি জীবন হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি গোলাম রাব্বানী,সাধারণ সম্পাদক সোহেল রানা সংকট অনেক তবুও ৩১ দফার আলোকে সফলতার ট্র্যাকেই তারেক রহমানের সরকার ; পারভেজ মোহাম্মদ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, দুদকের মামলায় কারাগারে কামাল আত্রাই জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা,বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ আত্রাই ২০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

আশুলিয়ায় ডিস-নেট ব্যবসা জিম্মির চেষ্টা: মাদক কারবারিদের কোপে রক্তাক্ত স্বেচ্ছাসেবক দল কর্মী

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬

সাভার প্রতিনিধি :
ঢাকার আশুলিয়ায় ক্যাডারভিত্তিক মাদক ব্যবসা ও ডিস-ইন্টারনেট নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নিতে আমিনুর দেওয়ান (৩৮) নামে এক স্বেচ্ছাসেবক দল কর্মীকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে নৃশংসভাবে জখম করেছে স্থানীয় এক শীর্ষ সন্ত্রাসী ও তার বাহিনী। বর্তমানে তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
গত মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আশুলিয়ার খেজুরটেক এলাকার হজরত আলী মার্কেটের সামনে এই লোমহর্ষক হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীর পরিবার আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও এজাহার সূত্রে জানা যায়, আহত আমিনুর দেওয়ান দীর্ঘদিন ধরে খেজুরটেক এলাকায় বৈধভাবে ডিস ও ইন্টারনেট (নেট) ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি এলাকায় মাদকবিরোধী বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার চিহ্নিত মাদক সম্রাট ও সন্ত্রাসী সামিউল আলম সৈকত।
মঙ্গলবার বিকেলে সৈকতের নেতৃত্বে ১০-১২ জনের একটি সশস্ত্র সংঘবদ্ধ সন্ত্রাসী দল আমিনুরকে একা পেয়ে চারপাশ থেকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তারা রামদা, ছড়া ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আমিনুরকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় আমিনুর মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা উল্লাস করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত সামিউল আলম সৈকত এলাকায় একচ্ছত্র মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছে। তার এই অপকর্মের বিরুদ্ধে সম্প্রতি ফুঁসে উঠেছিল এলাকাবাসী। আমিনুরের নেতৃত্বে স্থানীয়রা সৈকতের মাদক ব্যবসার বিরুদ্ধে একটি বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনের পর থেকেই সৈকত আরও বেপরোয়া হয়ে ওঠে। সে শুধু মাদকই বেচে না, এখন পুরো এলাকার ডিস আর নেট ব্যবসার নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা জানান, এর আগেও সৈকত তার বাহিনী নিয়ে আমিনুরের ডিস অফিসে হামলা চালিয়ে মালামাল লুট করেছিল। পরে তার বাবা মজিবর রহমানের মধ্যস্থতায় সেসব মালামাল ফেরত দেওয়া হলেও তাদের মূল টার্গেট ছিল ব্যবসাটি দখল করা।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, সৈকত ও তার দলের কাছে দেশীয় অস্ত্রের পাশাপাশি অবৈধ বিদেশি পিস্তলও রয়েছে। তাদের মাদক সেবন ও বিক্রির একাধিক ভিডিও স্থানীয়দের মোবাইল ফোনে ঘুরপাক খাচ্ছে। কিন্তু অস্ত্রের ভয়ে কেউ মুখ খোলার সাহস পায় না।
ঘটনার পর পরই আশুলিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম বলেন, ন্যাক্কারজনক এই হামলার তীব্র নিন্দা জানাই। এ বিষয়ে ভুক্তভোগী স্বেচ্ছাসেবক দলের ওই কর্মীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে। আমি আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম কালবেলাকে বলেন,উক্ত ঘটনায় অভিযোগের প্রক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামী গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করে খেজুরটেক এলাকায় শান্তি ফিরিয়ে আনা হোক।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :