1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা নিবেদন নওগাঁয় গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে ওয়ার্ড জামায়াত নেতা গ্রেফতার মনিয়ারী ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী এস এম ফারুক বখতের প্রচারণা সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা নজরুল ইসলাম দেশজুড়ে ফুটবলের নতুন উন্মাদনা: আকিজ পাইপস নিয়ে এলো ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ দল করেছি জীবন বাজি রেখে, আজ আমিই নাকি মাদক সম্রাট!” সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন হালিম বাবু আলোচিত ‘লিপি আক্তার’ফেসবুক আইডির পরিচালনাকারী গ্রেপ্তার আত্রাই শিক্ষার মন্দিরে নকলের মহোৎসব: পরীক্ষার্থীদের হাতে গাইড-মোবাইল দীর্ঘ প্রতীক্ষার অবসান: আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আত্রাই থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা নিবেদন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী জাতির বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। পরে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, পুরো এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছিল। পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য এবং সাদা পোশাকের পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করেন।

সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী ও জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার খান জানান, রাষ্ট্রপতির সফর উপলক্ষে স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিচ্ছন্ন ও সার্বিকভাবে প্রস্তুত রাখা হয়েছিল।

এদিকে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলও প্রস্তুত অবস্থানে ছিল। রাষ্ট্রপতির যাতায়াতের সময় ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ না রেখে, যানজট ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে।

শ্রদ্ধা নিবেদন, গার্ড অব অনার গ্রহণ এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশে সাভার ত্যাগ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :