1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি

সাভারে রড দিয়ে কুপিয়ে যুবককে রক্তাক্ত জখম, টাকা ও মোবাইল ছিনতাই

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

সাভার প্রতিনিধি: সাভারের রাজাসন দেওগাঁও এলাকায় এক যুবকের পথ গতিরোধ করে নগদ টাকা ও ব্যবহৃত অ্যানড্রয়েড মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। পরে ছিনতাইকৃত মালামাল ফেরত চাইতে গেলে ভুক্তভোগী যুবককে রড দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করা হয়েছে।
ভুক্তভোগী যুবকের নাম মো. রায়হান (২০)। তিনি সাভার সদর ইউনিয়নের রাজাসন দেওগাঁও এলাকার মো. হোসেন ব্যাপারীর ছেলে। এ ঘটনায় গত ৬ আগস্ট তিনি বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে মো. রায়হান দেওগাঁওয়ের তিন রাস্তার মোড় দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে একই এলাকার মো. রায়হান (২০) নামের এক যুবকসহ অজ্ঞাতনামা আরও ২ জন তাঁর পথ রোধ করে। পরে তারা ভয়ভীতি দেখিয়ে তাঁর পকেটে থাকা নগদ ১,৫০০ টাকা এবং আনুমানিক ২০,০০০ টাকা মূল্যের একটি মোটরোলা অ্যানড্রয়েড মোবাইল সেট ছিনিয়ে নেয়।
পরদিন ৬ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্তদের বাড়ির সামনের রাস্তায় ভুক্তভোগী রায়হানের সাথে দেখা হলে তিনি তাঁর ছিনতাই হওয়া টাকা ও মোবাইল ফেরত চান। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাঁকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। একপর্যায়ে ১ নম্বর বিবাদী হাতে থাকা লোহার রড দিয়ে রায়হানকে তাঁর মাথার ডান পাশের সামনের অংশে সজোরে আঘাত করে মারাত্মক রক্তাত্ত জখম করে।
ঘটনার সময় রায়হানের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগী রায়হান জানান, অভিযুক্তরা এলাকাভিত্তিক কিশোর গ্যাং ও বেপরোয়া প্রকৃতির। তাদের ভয়ে স্থানীয় কেউ মুখ খুলতে সাহস পায় না। আমি বর্তমানে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে সাভার মডেল থানার এ এস আই জোবায়ের বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :