1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন

মনিয়ারী ইউনিয়নে উন্নয়নের প্রতিশ্রুতি, চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চান এস এম ফারুক বখত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এস এম ফারুক বখত। ইতোমধ্যে তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশা করে স্থানীয় জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করে প্রচারণা শুরু করেছেন।

প্রচারপত্রে এস এম ফারুক বখত নিজেকে মনিয়ারী (০৬নং) ইউনিয়নের উন্নয়ন ও অগ্রগতির প্রত্যাশী হিসেবে তুলে ধরেছেন। দীর্ঘদিনের নিষ্ঠা, পরিশ্রম ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে ইউনিয়নের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

তার প্রচারণামূলক ব্যানারে ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাকা রাস্তা, কালভার্ট ও ড্রেন নির্মাণ, শতভাগ উন্নয়ন, খাল খনন ও বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়ন, দরিদ্র-দুঃস্থ মানুষের সহায়তা, ইউনিয়ন পরিষদের সেবা সহজলভ্য ও স্বচ্ছ করা এবং পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও পরিবেশ উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে।

এস এম ফারুক বখত বলেন, “আমি বিশ্বাস করি, জনগণের সঙ্গে নিয়ে, জনগণের জন্য কাজ করাই হচ্ছে একজন জনপ্রতিনিধির প্রকৃত দায়িত্ব।”

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি স্থানীয় জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

তবে তিনি কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে দলীয় মনোনয়ন চাইছেন- প্রচারপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার মনোনয়ন প্রত্যাশাকে ঘিরে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :