1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি আত্রাইয়ে বিলুপ্তপ্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ৮ স্থানে ২৭১ কেজি পোনা অবমুক্ত বদলগাছীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর বিচারসেবা নিশ্চিতে জেলা পর্যায়ে গ্রাম আদালতের আউটরিচ সভা অনুষ্ঠিত ঢাকা প্রেসক্লাবকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক হস্তান্তর সাভারে আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ জাকির জেলার শ্রেষ্ঠ এসআই ১৬ বছর দখলে থাকা সরকারি কর্মচারির জমি জোরপূর্বক দখলের চেষ্টা, কিসমত গুনটিতে উত্তেজনা আত্রাই ধর্ষণ মামলায় আ.লীগ নেতা নাজিমুদ্দিন গ্রেপ্তার সরকারি সম্পদ চুরির অভিযোগে সংবাদ প্রকাশ,দুই সাংবাদিকসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ইনকিলাবে সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য সহকারী হাবিবুর রহমানের বদলি

আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজের পর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ যুবক নাসির উদ্দিন উজ্জলের (৩৮) বাড়ি আশুলিয়ার নবীনগরের মোল্লাপাড়া এলাকায়। ঘটনার দিন সোমবার (১৪ সেপ্টেম্বর) তিনি গোকুল নগর এলাকায় অবস্থিত হোটেল ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান। এরপর থেকে স্বজনরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য নানা স্থানে সন্ধান চালিয়েও তাকে খুঁজে পাননি। পরবর্তীতে বিষয়টি ভবিষ্যতে আইনি সহায়তার স্বার্থে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয় (জিডি তারিখ: ১৫/০১/২০২৪)।
নিখোঁজ ব্যক্তির গায়ের গঠন অনুযায়ী উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি এবং ওজন প্রায় ৭৫ কেজি।
নিখোঁজ যুবকের পিতা মোঃ শাহাজান (ছটু) জানান, ছেলে নিখোঁজ হওয়ার পর থেকে আমরা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় সন্ধান করা হলেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম জানান, ডায়েরি গ্রহণের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ও তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :