1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই পুলিশের কাজে বাধা, এসপি’র নাম ভাঙিয়ে আটক মাদকসেবীকে ছাড়ানোর চেষ্টা আত্রাই মাদকসেবীর হামলার অভিযোগ, হাসুয়া নিয়ে তাড়া—এলাকায় চরম উত্তেজনা সংবাদ প্রকাশের পর আত্রাই বেলী ব্রিজের সংস্কার কাজ শুরু, স্বস্তি এলাকাবাসীর মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রাণীনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আত্রাই নদীর তীরে বেদে পল্লীতে ঝড়ে প্রাণহানি—শিক্ষাবঞ্চিত শিশুদের নিয়ে উদ্বেগ, সহায়তার আশ্বাস প্রশাসনের আদালতের ‘অস্পষ্ট’ রায়কে ঢাল বানিয়ে পদোন্নতি ওহাব গ্রুপের সুবিধা, সরকারের ক্ষতি প্রায় ৫ কোটি টাকা মাদকবিরোধী অবস্থানের জেরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে জব্বার – আজাদ ও এমারত সম্মিলিত পরিষদ পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নাটকীয় অভিযানে গ্রেফতার টিকা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শিশুর মৃত্যু—আত্রাইয়ে চাঞ্চল্য, প্রশ্নের মুখে টিকাদান কার্যক্রম

‘রাজমিস্ত্রির’ হাতে খু’ন ঢাবি শিক্ষিকা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

অনলাইন ডেস্ক: গাজীপুরের কাশেমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষকদের হাউজিং প্রকল্পের ভেতর নিজের বাড়ির কাজ দেখতে পাশেই একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন বিশ্ববিদ্যালয়টির পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেক। বাড়ির নির্মাণকাজ দেখতে গিয়ে ‘রাজমিস্ত্রির হাতে’ প্রা’ণ গেছে তার।

প্রতিদিন সকালে অধ্যাপক সাইদা খালেক তার একটি বিদেশি কুকুর সঙ্গে নিয়ে হাউজিংয়ে ভেতরে গিয়ে নিজের বাড়ির কাজ দেখাশোনা করতেন এবং নির্মাণ শ্রমিকদের টাকা দিয়ে সন্ধ্যার দিকে আবার ভাড়া বাসায় আসতেন।

এভাবেই অধ্যাপক সাইদা খালেকের প্রতিদিনের রুটিন কাজ চলছিল বলে জানিয়েছেন হাউজিংটির নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি ইনচার্জ জয়নাল আবেদীন।
শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের কাশেমপুর থা’নার পানিশাইল এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাউজিং প্রকল্পে গিয়ে কথা হয় তার সঙ্গে।

সিকিউরিটি ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, বাড়ির কাজ দেখার জন্য পাশেই ‘ভাই ভাই ভিলা’ নামের একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। অধ্যাপক সাইদা খালেক একটি বিদেশি কুকুর নিয়ে প্রতিদিন সকালে এসে বাড়ির নির্মাণকাজ দেখতেন। তার সঙ্গে এখানে কেউ থাকতেন না। প্রায় সময় তার নাতি আসত, এছাড়া আর কেউ না।

তিনি আরও বলেন, আমাদের এই হাউজিংয়ে প্রায় পাঁচটি বাড়ি আছে। আম’রা ৯ জন সিকিউরিটি এই হাউজিংয়ের দেখাশোনা করি। একেক সিফটে তিনজন করে ডিউটি করি। সেদিনের কিছু আমি বলতে পারব না। তবে আজ সকালে পু’লিশ আসে অধ্যাপক সাইদা খালেকের বাড়ি দেখতে। পরে হাউজিংয়ের ভেতরে একটি রাস্তার পাশে তার ম’রদেহ দেখতে পায়। তার গলায় একটা ওড়না পেঁচানো ছিল। পরে পু’লিশ তার ম’রদেহ নিয়ে যায়।

হাউজিংটির ভেতরে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি নির্জন স্থানে তাকে মে’রে ফেলে রাখা হয়। সেই স্থানে পু’লিশ চিহ্ন করে রেখেছে। তার নির্মাণাধীন বাড়ির কাজ প্রায় শেষের দিকে। এখন বাড়িটির সীমানা প্রাচীরের কাজ চলছে।

এ বিষয়ে ‘ভাই ভাই ভিলা’ বাড়ির মালিক মোশারফ হোসেন মৃধা বলেন, অধ্যাপক সাইদা খালেকের এক ছে’লে ও তিন মে’য়ে। তিন মে’য়ের দুজন অস্ট্রেলিয়ায় এবং একজন ঢাকায় থাকেন। একমাত্র ছে’লে ঢাকা ব্যাংকে চাকরি করেন। আট-নয় মাস আগে আমা’র বাসায় তিন রুমের একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন তার ছে’লের স্ত্রী’কে সঙ্গে নিয়ে। আমি আজ শুনি তিনি মা’রা গেছেন। তার সব কিছু এখানেই আছে।

কাশিমপুর থা’নার উপপরিদর্শক (এসআই) দীপঙ্কর রয় শুক্রবার গাইবান্ধা থেকে ওই বাড়ির নির্মাণশ্রমিক (রাজমিস্ত্রি) আনোয়ারুল ইস’লামকে আ’ট’ক করেছে।

দীপঙ্কর রয় বলেন, নি’খোঁজের ঘটনায় বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) কাশেমপুর থা’নায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। জিডি সূত্র ধরে আনোয়ারুলকে গাইবান্ধা গিয়ে আ’ট’ক করা হয়। প্রাথমিক জিজ্ঞেসাবাসে তিনি ম’রদেহের তথ্য দেন। সেই তথ্যে আমাদের অন্য দল সেখানে গিয়ে ম’রদেহ উ’দ্ধার করে। আ’ট’ক আনোয়ারুলকে নিয়ে তিনি ঢাকায় আসছেন।

টাকার জন্য অধ্যাপক সাইদা খালেককে হ’ত্যা করা হয় বলেও জানান পু’লিশের এই কর্মক’র্তা।

কাশেমপুর থা’নার পরিদর্শক (ওসি) মাহবুব এ খোদা বলেন, এ ঘটনায় আনোয়ারুল ইস’লাম নামের একজনকে আ’ট’ক করা হয়েছে। তাকে আনা হচ্ছে। ম’রদেহ ময়নাত’দন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহম’দ মেডিক্যাল কলেজ হাসপাতা’লে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে এখনো মা’মলা হয়নি। আ’সামিকে নিয়ে আসার পর মা’মলা রুজু করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :