1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আশুলিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া মাহফিল আত্রাই নির্বাচনী আচরণবিধি নিশ্চিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ সাভারে বকেয়া বেতন নিয়ে উত্তেজনা: শ্রমিকদের রাতভর অবস্থান, কর্মকর্তাদের অবরুদ্ধের অভিযোগ খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাভারে দোয়া মাহফিল অনুষ্ঠিত কপিলমুনিতে নকশা পরিবর্তন করে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে মানববন্ধন দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তির আকুতিতে ধামসোনা ইউনিয়নে অশ্রুভেজা দোয়া মাহফিল আশুলিয়ায় জুট ব্যবসা না দেওয়ায় গার্মেন্টস কর্মকর্তাকে অপহরণের অভিযোগ দোয়া মাহফিলে অশ্রুসিক্ত প্রার্থনা—বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় পবনারটেকে আয়োজন জয়পুরহাটে আন্দোলনে সক্রিয় শিক্ষক মাহবুবুর কে হঠাৎ প্রত্যন্ত অঞ্চলে বদলি আশুলিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আত্রাই ইউটিউবার রানার বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতারণার অভিযোগ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিহারীপুর গ্রামের কথিত ইউটিউবার এবং সরকারি অনুমোদনহীন “রানা টিভি” চ্যানেলের কর্ণধার রুহুল আমিন রানার (২৯) বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতারণার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় পিকআপ ভ্যান চালক মহিদুল হাসান শেখ (৩৩) আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে বলা হয়, ইউটিউবার রানা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও প্রচারের লোভ দেখিয়ে মহিদুল ইসলামের একটি ভিডিও ধারণ করেন। ভিডিও প্রকাশের সময় মহিদুলের নিজস্ব মোবাইল নম্বর দেখানোর প্রতিশ্রুতি দিলেও, সেখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একেবারে অন্য একটি মোবাইল নম্বর ব্যবহার করা হয়।

ঘটনার সত্যতা জানতে পেরে ভুক্তভোগী মো. মহিদুল ইসলাম অভিযুক্ত ইউটিউবার রানার সঙ্গে গত (১৬ জুন) মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি উল্টো ভয়ভীতি প্রদর্শন করেন। এসময় রানা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগপত্রে তা উল্লেখ করা হয়।

ভুক্তভোগী মহিদুল ইসলাম মনে করছেন, ভিডিওতে ভুল নম্বর প্রদর্শনের ফলে তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন এবং তার পেশাগত সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এমনকি ভবিষ্যতে এই ঘটনার কারণে তিনি আর্থিক বা নিরাপত্তাজনিত ক্ষতির সম্মুখীন হতে পারেন বলেও আশঙ্কা করছেন।

অভিযোগপত্রে তিনি দ্রুত ভিডিওটি অপসারণ এবং অভিযুক্ত ইউটিউবার রুহুল আমিন রানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে উঠেছে ব্যাপক সমালোচনার ঝড়। অনেকেই ইউটিউবের অপব্যবহার এবং অনুমোদনহীন ভিডিও নির্মাতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :