1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ের উন্নয়ন ও মানবসেবায় নীরব এক আলোকবর্তিকা— সিঙ্গাপুর প্রবাসী মো. সিরাজুল ইসলাম সিরাজ খেলা, উদ্ভাবন ও ক্যারিয়ার ভাবনায় মুখর আর্মি আইবিএর ‘ক্লাব ডে-২০২৬’ উজিরপুরে মৃদুল গোমস্তা গ্রেপ্তার, এলাকাজুড়ে আলোচনা আত্রাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ঘিরে গুরুতর অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগে এলাকায় চাঞ্চল্য আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, ৪০ কেজি গাঁজাসহ আটক ৩ নিজ দলের নেতাদের হিংসা ও কোন্দলে দল ছাড়ছেন ত্যাগী কর্মীরা: রিফাত হাসান ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন, চেয়ারম্যান নাজিমুদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরে তথ্য চেয়ে আবেদন আত্রাইয়ে ‘ধরাছোঁয়ার বাইরে’ আ.লীগ নেতা নাজিমুদ্দিন! ছাত্রদল নেতার বিরুদ্ধে দিলেন মামলা ভাকুর্তায় জমি নিয়ে সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে আহত দুই সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি বাবু-সম্পাদক হিমেল

আত্রাই উপজেলায় বৃদ্ধি পেয়েছে সাপের উপদ্রব, কালাচ সাপের কামড়ে এক যুবকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

সুলতান আহমেদ,আত্রাই প্রতিনিধি :

আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের সাহেবগঞ্জ বাজার সংলগ্ন মোল্লাপাড়া গ্রামে বিষধর সাপের কামড়ে রশিদুল(২৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল রাত আনুমানিক দুইটার দিকে রশিদুল নামের ওই যুবক কালকেউটে/কালাচে নামের বিষধর সাপের কামড়ে আক্রান্ত হন।

প্রথমে তিনি চিকিৎসার জন্য অন্ধ বিশ্বাসের উপর ভর করে স্থানীয় কবিরাজের শরণাপন্ন হন।
এতে মূল্যবান সময় নষ্ট করে পরে রাজশাহী বিভাগীয় হাসপাতালে নেওয়ার পথে রোগী নিস্তেজ হয়ে গেলে তাকে আবারও বাড়িতে ফিরিয়ে আনা হয়। এমতাবস্থায় আরো একজন কবিরাজের উদয় হলে তিনি জানান এখনো রোগী বেঁচে আছে এবং তিনি চিকিৎসা করতে পারবেন। এভাবেই এক ঘন্টা যাবৎ চলে তার কুসংস্কারচ্ছন্ন চিকিৎসা। এক ঘন্টা পর তিনি জানান রোগী আর বেঁচে নেই।

এলাকাবাসী জানান আত্রাই নদীর বন্যার পানির কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে অনেক বিষধর সাপ আত্রাই উপজেলাতে ছড়িয়ে পড়েছে। সে জন্য এই মুহূর্তে প্রয়োজন আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কামড়ানো রুগীর জন্য এন্টিভেনম ও সাপে কামড়ানো রোগীর প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা।
শোকে মাতম এলাকাবাসী বলেন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হলে এমনটা হয়তোবা হতোনা। গ্রামের তরুণ রশিদুলের(২৪) এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :