1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
গ্রেটার ঢাকা উইং (ওমান) কমিটি ঘোষণা, সভাপতি মনির–সাধারণ সম্পাদক আলী আশরাফ রবীন্দ্র স্মৃতিধন্য পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন আত্রাই সংখ্যালঘুদের টার্গেট করে বিএনপি নেতাদের চাঁদাবাজি সাভারে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউনিয়ন পর্যায়ে পুষ্টি কর্মপরিকল্পনা ‘মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম – এর বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত। আত্রাই পল্লী চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা শেষ যাত্রার সঙ্গী সাদেক ফকির আর নেই, শোকে স্তব্ধ কলমা আত্রাই নদীর পানি বৃদ্ধি, কালিকাপুরের আটগ্রামে ভাঙনের শঙ্কা: ঝুঁকিতে ৬৫০০ বিঘা ধানক্ষেত আত্রাই পুলিশের কাজে বাধা, এসপি’র নাম ভাঙিয়ে আটক মাদকসেবীকে ছাড়ানোর চেষ্টা আত্রাই মাদকসেবীর হামলার অভিযোগ, হাসুয়া নিয়ে তাড়া—এলাকায় চরম উত্তেজনা সংবাদ প্রকাশের পর আত্রাই বেলী ব্রিজের সংস্কার কাজ শুরু, স্বস্তি এলাকাবাসীর

গ্রেটার ঢাকা উইং (ওমান) কমিটি ঘোষণা, সভাপতি মনির–সাধারণ সম্পাদক আলী আশরাফ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬

ওমান প্রতিনিধি : ওমানে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন গ্রেটার ঢাকা উইং বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মনির হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার আলী আশরাফ।
কমিটির অন্যান্য পদে সাংগঠনিক সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার আরিফ আরমানকে মনোনীত করা হয়েছে। এছাড়া সহ-সভাপতি পদে ড. মির্জা ফয়সাল সাম্স, জাকির হোসেন ও ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন দায়িত্ব পেয়েছেন। সহ সাধারণ সম্পাদক হয়েছেন জাহেদ ইদ্রিস এবং সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুল আলীম।
নবগঠিত কমিটির কোষাধ্যক্ষ হিসেবে জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার মেহেদী হাসান এবং ক্রীড়া সম্পাদক হিসেবে আবু বকর নাজিম দায়িত্ব পালন করবেন।
নেতৃবৃন্দ জানিয়েছেন, প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং প্রবাসীদের কল্যাণে কাজ করাই হবে তাদের প্রধান লক্ষ্য। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলী আশরাফ বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিরা আমাদের দেশের এক একটি প্রতিনিধিত্বকারী শক্তি। আমরা যদি নিজেদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে পারি, তাহলে শুধু ব্যক্তিগত নয়,সমষ্টিগতভাবেও বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এই কমিটির মূল লক্ষ্য হবে প্রবাসী বাংলাদেশিদের একটি শক্তিশালী প্ল্যাটফর্মে একত্রিত করা, যেখানে সবাই নিজেদের সমস্যার কথা বলতে পারবে এবং সমাধানের পথ খুঁজে পাবে।
তিনি আরও বলেন, প্রবাসীদের কল্যাণ, তাদের অধিকার রক্ষা, সাংস্কৃতিক মূল্যবোধ ধরে রাখা এবং নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করব। পাশাপাশি, ওমানের মূলধারার সমাজে বাংলাদেশিদের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে আমরা কাজ করব, যাতে আমাদের দেশের সম্মান আরও বৃদ্ধি পায়।
ইঞ্জিনিয়ার আলী আশরাফ জানান, সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম, ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন, মানবিক সহায়তা কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করা হবে। তিনি বলেন, আমরা চাই এই সংগঠনটি শুধু একটি নামেই সীমাবদ্ধ না থেকে প্রবাসীদের আস্থা ও নির্ভরতার জায়গা হয়ে উঠুক। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি ঐক্যবদ্ধ, সচেতন ও মানবিক প্রবাসী সমাজ গড়ে তুলতে সক্ষম হব বলে আমি আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :