1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
গ্রেটার ঢাকা উইং (ওমান) কমিটি ঘোষণা, সভাপতি মনির–সাধারণ সম্পাদক আলী আশরাফ রবীন্দ্র স্মৃতিধন্য পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন আত্রাই সংখ্যালঘুদের টার্গেট করে বিএনপি নেতাদের চাঁদাবাজি সাভারে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউনিয়ন পর্যায়ে পুষ্টি কর্মপরিকল্পনা ‘মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম – এর বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত। আত্রাই পল্লী চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা শেষ যাত্রার সঙ্গী সাদেক ফকির আর নেই, শোকে স্তব্ধ কলমা আত্রাই নদীর পানি বৃদ্ধি, কালিকাপুরের আটগ্রামে ভাঙনের শঙ্কা: ঝুঁকিতে ৬৫০০ বিঘা ধানক্ষেত আত্রাই পুলিশের কাজে বাধা, এসপি’র নাম ভাঙিয়ে আটক মাদকসেবীকে ছাড়ানোর চেষ্টা আত্রাই মাদকসেবীর হামলার অভিযোগ, হাসুয়া নিয়ে তাড়া—এলাকায় চরম উত্তেজনা সংবাদ প্রকাশের পর আত্রাই বেলী ব্রিজের সংস্কার কাজ শুরু, স্বস্তি এলাকাবাসীর

আত্রাই দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপি নেতা “রঞ্জু” বহিষ্কার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ মে, ২০২৪

মোঃ শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি :দলীয় সিদ্ধান্ত অমান্য তথা ভঙ্গ করে নওগাঁ জেলার আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ায় মোঃ একরামুল বারী রঞ্জু নামের এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।একরামুল বারী রঞ্জু আহ্বায়ক থানা যুবদল,সদস্য থানা বিএনপি।রোজ বুধবার (১৫ মে ২০২৩ইং) বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বুধবার বিকালে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপির এক নেতা।তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় একরামুল বারী রঞ্জু কে দলের সকল পর্যায়ের পদপদবী থেকে বহিষ্কার করেছেন কেন্দ্রীয় বিএনপি।

উল্লেখ্য, আগামী ২৯ মে আত্রাই উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে বিএনপি নেতা মোঃ একরামুল বারী রঞ্জু সহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।বিগত সময় তিনি এ উপজেলা থেকে একবার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন।

দল থেকে বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা একরামুল বারী রঞ্জু বলেন, আমি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করছি এই জন্য দল আমায় বহিষ্কার করেছে। এটি একটি সাংগঠনিক সিদ্ধান্ত। এ ব্যাপারে আমার বলার কিছু নাই। তবে আমি এর আগে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। আমার কর্মী ও সমর্থকদের দাবি আমি উপেক্ষা করতে পারিনি তাই নির্বাচনে অংশ গ্রহণ করছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :