1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
দখল-দূষণে বিপর্যস্ত আত্রাই নদী—কথিত সাংবাদিকদের ‘ম্যানেজ’ করে অবৈধ স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ আত্রাই শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আত্রাইয়ে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী তাণ্ডব—ধান কেটে লুট, চাঁদা দাবি; মামলার ২ নম্বর আসামী গ্রেফতার রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক এসএসসি ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের প্রেরণা জোগাতে উপকরণ বিতরণ: চকপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ সিসিটিভিতে ধরা বেপরোয়া কাণ্ড: মাদকাসক্ত সাভার সাব-রেজিস্ট্রারের চড়ে অপমানিত নকল নবিশ মিজান আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের দুর্নীতির সাম্রাজ্য ফাঁস; সিন্ডিকেট, ঘুষ আর জাল দলিল—সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের বিরুদ্ধে অভিযোগের ঝড়

আত্রাই বিএনপির বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আত্রাই উপজেলা বিএনপির আয়োজনে এবং ২নং ভোঁপাড়া, ৩নং আহসানগঞ্জ ও ৪নং পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সার্বিক সহযোগিতায় এই দোয়া মাহফিল সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য (নওগাঁ-৬, আত্রাই-রাণীনগর) এবং আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস.এম. রেজাউল ইসলাম রেজু। তিনি তার বক্তব্যে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।এছাড়াও প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।প্রধান মন্ত্রী তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দরা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন: মো. তসলিম উদ্দিন সাথীদার, সাধারণ সম্পাদক, আত্রাই উপজেলা বিএনপি,আলহাজ্ব আব্দুল জলিল চকলেট, সিনিয়র সহ-সভাপতি, আত্রাই উপজেলা বিএনপি,মো.আব্দুল মান্নান সরদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আত্রাই উপজেলা বিএনপি,মো. আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক, আত্রাই উপজেলা বিএনপি,মো.কামরুল হাসান সাগর, সাংগঠনিক সম্পাদক, আত্রাই উপজেলা বিএনপি।

আজ (০২ মার্চ) বিকেল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ ইফতার মাহফিলে যোগ দিতে শুরু করেন। ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। স্থানীয় নেতাকর্মীরা জানান, এই ইফতার মাহফিলকে কেন্দ্র করে তৃণমূলের কর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সবশেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি আত্রাই উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :