1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ফাঁদে নিঃস্ব তিন্নি: ২ সংসার ধ্বংসের পর টাকা-সোনা লুটে পলাতক ছাত্রলীগ নেতা সেলিম মিরপুর আ.লীগ নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা থেকে শুরু করে নানা অভিযোগ; গ্রেফতারের দাবি সচেতন মহলের আত্রাই-রাণীনগর মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা ব্যর্থ,তিন ডাকাত গ্রেফতার;পলাতক আরও পাঁচজন সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা; স্বর্ণের চেইন ও টাকা লুট পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১ সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাৎ’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ধামইরহাট থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার, সেবার মানোন্নয়ন ও পেশাদারিত্বে দিলেন কঠোর নির্দেশনা নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিং জোরদারে পুলিশ সুপারের দিকনির্দেশনা আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার

আত্রাই ৩৩ কেভি লাইনের তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে যাওয়ার কারণে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। হঠাৎ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বিদ্যুৎ না থাকায় ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা কার্যক্রমসহ দৈনন্দিন জীবনের নানা কাজ ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় পানির পাম্প বন্ধ থাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এছাড়া মোবাইল নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থাতেও বিঘ্ন ঘটছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীরা পড়েছেন বেশি দুর্ভোগে।

এ বিষয়ে আত্রাই উপজেলা পল্লী বিদ্যুতের এজিএম জানান, ৩৩ কেভি লাইনের তার ছিঁড়ে যাওয়ার কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কারিগরি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেরামত কাজ শুরু করেছেন।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত লাইনের মেরামত কাজ চলমান রয়েছে। তবে লাইনের ক্ষতির পরিমাণ বেশি হওয়ায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কিছুটা সময় লাগতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিনি সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং আশ্বস্ত করেন, দ্রুত সময়ের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় আত্রাই উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে উদ্বেগ তৈরি হলেও দ্রুত সমস্যা সমাধানের প্রত্যাশা করছেন সবাই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :