1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ের উন্নয়ন ও মানবসেবায় নীরব এক আলোকবর্তিকা— সিঙ্গাপুর প্রবাসী মো. সিরাজুল ইসলাম সিরাজ খেলা, উদ্ভাবন ও ক্যারিয়ার ভাবনায় মুখর আর্মি আইবিএর ‘ক্লাব ডে-২০২৬’ উজিরপুরে মৃদুল গোমস্তা গ্রেপ্তার, এলাকাজুড়ে আলোচনা আত্রাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ঘিরে গুরুতর অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগে এলাকায় চাঞ্চল্য আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, ৪০ কেজি গাঁজাসহ আটক ৩ নিজ দলের নেতাদের হিংসা ও কোন্দলে দল ছাড়ছেন ত্যাগী কর্মীরা: রিফাত হাসান ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন, চেয়ারম্যান নাজিমুদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরে তথ্য চেয়ে আবেদন আত্রাইয়ে ‘ধরাছোঁয়ার বাইরে’ আ.লীগ নেতা নাজিমুদ্দিন! ছাত্রদল নেতার বিরুদ্ধে দিলেন মামলা ভাকুর্তায় জমি নিয়ে সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে আহত দুই সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি বাবু-সম্পাদক হিমেল

আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪ সন্ত্রাসী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

মো. শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:ঢাকা জেলার আশুলিয়ায় বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলির খোসাসহ চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে আশুলিয়ার একাধিক স্পটে একযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি।

অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, গুলির খোসা ও অন্যান্য গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। পাশাপাশি তাদের সহযোগী ও অস্ত্রের উৎস শনাক্তে পুলিশের পৃথক টিম কাজ করছে। আশুলিয়া এলাকায় সন্ত্রাস ও অস্ত্রবাজির বিরুদ্ধে ডিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :