1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নওগাঁ জেলার ইউনিট প্রধান হলেন শহিদুল ইসলাম রাণীনগর ইউএনও রাকিবুল হাসানের বদলির আদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়, বদলি বাতিলের দাবি আত্রাই তরুণীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি নিজ অর্থায়নে দুই উপজেলায় দুইটি পুলিশ বক্স নির্মাণের উদ্বোধন করলেন এমপি শেখ মো. রেজাউল ইসলাম জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা নিবেদন নওগাঁয় গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে ওয়ার্ড জামায়াত নেতা গ্রেফতার মনিয়ারী ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী এস এম ফারুক বখতের প্রচারণা সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা নজরুল ইসলাম দেশজুড়ে ফুটবলের নতুন উন্মাদনা: আকিজ পাইপস নিয়ে এলো ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ দল করেছি জীবন বাজি রেখে, আজ আমিই নাকি মাদক সম্রাট!” সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন হালিম বাবু

আ.লীগের সন্ত্রাসীদের নিয়ে চললে দলে তার জায়গা হবে না,কড়া হুশিয়ারী বিএনপি নেতা ডা. সালাউদ্দিন বাবুর

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৪ উদযাপন উপলক্ষে সাভারের পাথালিয়ায় এলাকাবাসীর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে পাথালিয়ার নয়ারহাট এলাকার গণ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠে সভা শুরু হয়। পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল সোবাহান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভারের সাবেক এমপি ডা. দেওয়ান মো: সালাউদ্দিন বাবু।

সভার সভাপতি আব্দুল সোবাহান তার বক্তব্যে জানান, আওয়ামী লীগ আমলে প্রথমদিকে পাথালিয়ায় কোনো পূজা মন্ডপে পূজা হতো না। আমরা বিএনপির লোকজন রিকোয়েস্ট করে ১০ বছর পরে পূজা উৎসব চালু করেছি। বিএনপি কখনো হিন্দুদের নির্যাতন করে নাই।

সভার সভাপতি ডা. দেওয়ান মো: সালাউদ্দিন বাবু তার বক্তব্যের শুরুতে জুলাই ও আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এসময় তিনি ৫ আগস্ট সাভারে শহীদ দুই ছাত্রের পরিবারকে অনুদানের চেক প্রদান করেন।

এসময় সালাউদ্দিন বাবু বলেন, পাথালিয়া ইউনিয়নে ২১টি পূজা মন্ডপ। এই ইউনিয়নে আমাদের দলের সভাপতি ও সেক্রেটারির সাথে আলাপ করে একটা সমন্বয়ক কমিটি করা হবে। আমাদের পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোবাহানের ভাই প্যানেল চেয়ারম্যান থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছে। আমি মনে করি ইউনিয়ন পরিষদ ও আমাদের দল বিএনপি থেকে পূজা উপলক্ষে আপনারা যে নিরাপত্তা পাবেন, সেরকম অতীতেও আপনারা কখনও পান নাই।

তিনি বলেন, আমাদের কাছে মনে হয়েছে, গার্মেন্টস সেক্টরে পরিকল্পিত ভাবে যারা অরাজকতার সৃষ্টি করছে, তারা এই আসন্ন শারদীয় দুর্গোৎসব কে কেন্দ্র করে অনভিপ্রেত অবস্থার সৃষ্টি করতে পারে। এবিষয়েও আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।

সভায় পাথালিয়া ইউনিয়নের পূজা উৎসব কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বিপুল সংখ্যক স্থানীয় মানুষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :