1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল নতুন কুঁড়িতে সফল আত্রাইয়ের কিশোরদের উষ্ণ অভ্যর্থনা, সনদপত্র প্রদান আত্রাই প্রতিবেশীদের রোষানলে অসহায় বাণুর পানিবন্দি জীবন হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি গোলাম রাব্বানী,সাধারণ সম্পাদক সোহেল রানা সংকট অনেক তবুও ৩১ দফার আলোকে সফলতার ট্র্যাকেই তারেক রহমানের সরকার ; পারভেজ মোহাম্মদ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, দুদকের মামলায় কারাগারে কামাল আত্রাই জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা,বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ আত্রাই ২০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

আবাদপুকুর হাটে যানজট নিরসনে ইউএনও’র উদ্যোগ, অবৈধ স্থাপনা উচ্ছেদে স্বস্তি ফিরল জনজীবনে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার রাণীনগর উপজেলার সর্ববৃহৎ আবাদপুকুর হাট-বাজারের দীর্ঘদিনের তীব্র যানজট সমস্যার নিরসনে অবশেষে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। সড়কের দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলাম।

জানা যায়, আবাদপুকুর হাট-বাজারটি উপজেলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় প্রতিদিন এখানে বিপুল সংখ্যক যানবাহন ও মানুষের সমাগম ঘটে। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কের দুপাশে অবৈধ দোকানপাট ও স্থাপনা গড়ে ওঠায় সৃষ্টি হচ্ছিল চরম যানজট, ভোগান্তিতে পড়তে হচ্ছিল সাধারণ মানুষ ও পথচারীদের।

এই প্রেক্ষাপটে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত উচ্ছেদ অভিযানে সড়কের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হয়। এতে করে সড়কে যান চলাচল অনেকাংশে স্বাভাবিক হয়ে আসে এবং এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে।

অভিযান চলাকালে ইউএনও মো. রাকিবুল ইসলাম জানান, জনদুর্ভোগ লাঘব এবং সড়ক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সকলকে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।

এদিকে, দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ইউএনও’র প্রশংসা করেন। এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসনের এমন কার্যক্রম অব্যাহত থাকলে ভবিষ্যতে এ ধরনের সমস্যা আর সৃষ্টি হবে না।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :