1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের দুর্নীতির সাম্রাজ্য ফাঁস; সিন্ডিকেট, ঘুষ আর জাল দলিল—সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের বিরুদ্ধে অভিযোগের ঝড় আত্রাইয়ে হত্যা মামলার বাদী পরিবারকে প্রাণনাশের হুমকি: জামিন বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি রাণীনগর ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আত্রাইয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এসএম রেজাউল ইসলাম রেজু রাণীনগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে কোটি টাকার হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় র‍্যাবের জালে বন্দি আত্রাই’বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আ.লীগ নেতা এ্যাড. নাহিদুল ইসলাম বিপ্লব

একই আসনে মনোনয়ন পেলেন জাপার দুই নেতা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

জেলা প্রতিনিধি, সাভার (ঢাকা)

জাতীয় নির্বাচনে ঢাকা-১৯ আসনে দুই জনকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যকে এই মনোনয়ন দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাহাদুর ইমতিয়াজ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যের ছেলে আবুল হাসনাত আজাদ। তারা দুজনই মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইমতিয়াজ বলেন, আমাকে গত ২৮ নভেম্বর মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছে কেন্দ্র। নিশ্চিত হওয়ার পরদিন গতকাল মনোনয়ন পত্র সংগ্রহ করে আজ জমা দিতে এসেছি। দুই জনকে মনোনয়ন দেওয়ার বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হন নি তিনি।

অপর মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের ছেলে আবুল হাসনাত আজাদ বলেন, কেন্দ্র আমার বাবাকেও মনোনয়ন দিয়েছে। আমরা আজ মনোনয়ন পত্র জমা দিয়েছি। তিনি বলেন, দুই জনকেই কেন্দ্র মনোনয়ন দিয়েছে। আমরা নির্বাচনের মাঠে রয়েছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :