1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে: যুবদল নেতা শাওন সরকার নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সাভার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফেজ দেলোয়ার লকডাউন ও নাশকতার প্রতিবাদে সাভারে ছাত্রদলের বিক্ষোভ, নেতৃত্বে ঢাকা জেলা ছাত্রদল সভাপতি তমিজ উদ্দিন কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার পেলেন কবি জিয়া হক নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে সাভারে ঢাকা জেলা ছাত্রদল সভাপতি তমিজ উদ্দিনের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলা ঠেকাতে রাজপথে মঞ্জুরুল ইসলাম প্রাণিসম্পদ খাতের উৎপাদন ব্যয় কমাতে গবেষণার তাগিদ বিএলআরআইয়ের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শেষ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম এসআই কামরুল হাসানের নেতৃত্বে সাভারে ১৭২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সাভারে পৈতৃক জমি দখলচেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

চাঁদার দাবিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা, অফিস ভাংচুর-লুটপাট

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ মে, ২০২২

আশুলিয়া প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় চাঁদা না দেয়ায় পূর্ব বিরোধের জেরে এক ব্যবসায়ীর অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক সেবীরা। এসময় প্রতিবাদ করায় ব্যবসায়ী হাজী মোঃ জাফর আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে হামলাকারীরা। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে আশুলিয়ার পাড়াগ্রাম নয়াপাড়া এলাকার সুমাইয়া এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলাকারীদের আটক করতে পারেনি। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানায়, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে আশুলিয়ার পাড়াগ্রাম নয়াপাড়া এলাকার ঠিকাদার হাজী মোঃ জাফর আলী সুমাইয়া এন্টারপ্রাইজ নামক নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে কাজ করছিলেন। এসময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী বীরবল এবং মাদকসেবী ছেলে সোহানের নেতৃত্বে ৮-১০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করতে থাকে। তাদেরকে বাঁধা দেয়ায় ব্যবসায়ী জাফর আলীকে রামদা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা। এক পর্যায়ে সন্ত্রাসীদের হামলায় ওই ব্যাবসায়ী গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা অফিসের আলমারিতে রাখা ২ লক্ষ টাকা লুট করে নিয়ে চলে যায়।
সন্ত্রাসীরা চলে যাওয়ার পর গুরুতর আহত ওই ব্যবসায়ীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
ব্যবসায়ী জাফর আলী বলেন, সন্ত্রাসী বীরবল ও তার ছেলে সোহান এলাকার চিহ্নিত মাদক সেবী। চাঁদার দাবিতে এর আগেও তারা দুইবার আমার অফিসে হামলা চালিয়ে আমাকে মারধর করেছে। তাদের দাবিকৃত চাঁদা না দেয়ায় মঙ্গলবার রাতে পুনরায় তারা ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আমার অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে। আমি বাঁধা দেয়ায় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে এবং অফিসে আলমারিতে থাকা দুই লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।
এব্যাপারে আশুলিয়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক কামরুল ইসলাম বলেন, ব্যবসায়ী জাফর আলীর অফিসের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা মাদকসেবীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। এ ঘটনায় দুধ অনুভূতি পক্ষের নির্দেশে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :