1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
গ্রেটার ঢাকা উইং (ওমান) কমিটি ঘোষণা, সভাপতি মনির–সাধারণ সম্পাদক আলী আশরাফ রবীন্দ্র স্মৃতিধন্য পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন আত্রাই সংখ্যালঘুদের টার্গেট করে বিএনপি নেতাদের চাঁদাবাজি সাভারে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউনিয়ন পর্যায়ে পুষ্টি কর্মপরিকল্পনা ‘মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম – এর বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত। আত্রাই পল্লী চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা শেষ যাত্রার সঙ্গী সাদেক ফকির আর নেই, শোকে স্তব্ধ কলমা আত্রাই নদীর পানি বৃদ্ধি, কালিকাপুরের আটগ্রামে ভাঙনের শঙ্কা: ঝুঁকিতে ৬৫০০ বিঘা ধানক্ষেত আত্রাই পুলিশের কাজে বাধা, এসপি’র নাম ভাঙিয়ে আটক মাদকসেবীকে ছাড়ানোর চেষ্টা আত্রাই মাদকসেবীর হামলার অভিযোগ, হাসুয়া নিয়ে তাড়া—এলাকায় চরম উত্তেজনা সংবাদ প্রকাশের পর আত্রাই বেলী ব্রিজের সংস্কার কাজ শুরু, স্বস্তি এলাকাবাসীর

চাঁদার দাবীতে লেগুনা চালককে মারধর

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

সাভার প্রতিনিধি :
দাবীকৃত চাঁদা না পেয়ে সাভারে এক লেগুনা চালককে মারধর করেছে সন্ত্রাসীরা। এসময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই লেগুনা চালক।

রোববার (৯ এপ্রিল) বিকেলে সাভারের গেন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত লেগুনা চালক হলেন শেখ ফরিদ (২৯) তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

অভিযুক্তরা হলেন, শহিদুল ইসলাম (৩০) আজিজুল (২৪) ও মিন্টু গাজী (৪৫)।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, প্রতিদিন সাভারের হেমায়েতপুর এলাকা থেকে আশুলিয়ার চারাবাগ পর্যন্ত আমার মালিকানাধীন একটি লেগুনা চলাচল করে। অভিযুক্তরা মাঝেমধ্যেই আমার কাছ থেকে লেগুনা চলাচল বাবদ ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করতো। পরে আমি বিষয়টি অন্য চালকদের অবহিত করি এবং অভিযুক্তদের টাকা দিতে অপারগতা প্রকাশ করি। কিন্তু আজকেও তারা গেন্ডা বাসট্যান্ডের লাঙ্গল মোড় সংলগ্ন এলাকায় আমাকে পেয়ে আমার গাড়ি থামিয়ে দলবলসহ আমার কাছে চাঁদা দাবী করে। কিন্তু আমি তা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে মারধর করে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে আমি হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

সাভার মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক মজিবর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :