1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীর তীরে বেদে পল্লীতে ঝড়ে প্রাণহানি—শিক্ষাবঞ্চিত শিশুদের নিয়ে উদ্বেগ, সহায়তার আশ্বাস প্রশাসনের আদালতের ‘অস্পষ্ট’ রায়কে ঢাল বানিয়ে পদোন্নতি ওহাব গ্রুপের সুবিধা, সরকারের ক্ষতি প্রায় ৫ কোটি টাকা মাদকবিরোধী অবস্থানের জেরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে জব্বার – আজাদ ও এমারত সম্মিলিত পরিষদ পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নাটকীয় অভিযানে গ্রেফতার টিকা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শিশুর মৃত্যু—আত্রাইয়ে চাঞ্চল্য, প্রশ্নের মুখে টিকাদান কার্যক্রম ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় প্রেমিক-প্রেমিকা: কোলা গ্রামে চাঞ্চল্য, গ্রাম্য সালিশে মীমাংসা নওগাঁয় এক রাতেই পরিবারের সকল সদস্যদের জা’বাই করে হ’ত্যা ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা,গ্রামবাসীর চাঞ্চল্যকর তথ্য আবাদপুকুর হাটে যানজট নিরসনে ইউএনও’র উদ্যোগ, অবৈধ স্থাপনা উচ্ছেদে স্বস্তি ফিরল জনজীবনে

দুই ভাইয়ের সম্পত্তি নিয়ে বিরোধ; পাত্তা দিচ্ছেনা জনপ্রতিনিধিও

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩

সাভার প্রতিনিধি :
সাভারের বনগাঁ ইউনিয়ন মায়ের ওয়ারিশর সম্পত্তি বন্টন নিয়ে দুই ভাইয়ের মাঝে বিরোধের জেরে ছোট ভাইয়ের নির্মাণ কাজে বাঁধা প্রদান ও হুমকির অভিযোগ উঠেছে বড় ভাই বোঁচা মিয়ার বিরুদ্ধে।

এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্যের হস্তক্ষেপেও প্রতিকার মেলেনি বলে অভিযোগ করে ভুক্তভোগী ছোটভাই বলেন, আমার মায়ের দুই বিয়ে হয়,আমার বাবার সাথে বিয়ে হবার আগে উনার আগের সংসারের দুটি সন্তান ছিলো তাদের একজন বোঁচা মিয়া। আমার বাবার সাথে বিয়ে হবার পর আমার বাবা মায়ের নামে কিছু জমি লিখে দেন। পরবর্তীতে সেই জমির ওয়ারিশ দাবীদার হন আমার সৎভাই বোঁচা মিয়া সেই সুত্রে আজ প্রায় ১০বছর পূর্বে তাকে ওই জমির অংশ থেকে সাত শতাংশ বুঝিয়ে দেয়া হয়েছে। পরবর্তীতে আমি আমার অংশের জমিতে স্থাপনা নির্মাণের কাজ শুরু করলে আমার সৎ ভাইয়ের সমুন্ধী স্থানীয় মোস্তফার যোগসাজশে আমার নির্মাণ কাজে বাধা প্রদান করে এবং আমাকে বিভিন্ন ধরনের হুমকিধমকি প্রদান করে । মোস্তফার বিরুদ্ধে এর আগেও ভূমিদস্যুতায় একাধিক অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।

এদিকে অভিযুক্ত বোঁচা মিয়ার ছেলে নুর মোহাম্মদ জানান আমার বাবার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আমাদের সব কাগজ চেয়ারম্যান অফিসে জমা আছে চেয়ারম্যান সাহেব সব জানেন।

এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য জানান, এই বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা আমার কার্যালয়ে এসেছিলো পরে আমি অভিযুক্তদের বিষয়ে মিমাংসার জন্য প্রস্তাব দিলে তারা তা অগ্রাহ্য করে। পাশাপাশি বোঁচা মিয়ার স্ত্রী আমাকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে দেখে নেয়ার হুমকিও প্রদান করেন। বারবার মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। বিশেষ করে বিএনপি নেতা মোস্তফার ইন্দনেই চলছে এমন এই অপকর্মের মহরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :