1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভটভটি চালকের মর্মান্তিক মৃত্যু দখল-দূষণে বিপর্যস্ত আত্রাই নদী—কথিত সাংবাদিকদের ‘ম্যানেজ’ করে অবৈধ স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ আত্রাই শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আত্রাইয়ে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী তাণ্ডব—ধান কেটে লুট, চাঁদা দাবি; মামলার ২ নম্বর আসামী গ্রেফতার রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক এসএসসি ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের প্রেরণা জোগাতে উপকরণ বিতরণ: চকপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ সিসিটিভিতে ধরা বেপরোয়া কাণ্ড: মাদকাসক্ত সাভার সাব-রেজিস্ট্রারের চড়ে অপমানিত নকল নবিশ মিজান আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত

নওগাঁয় ডিবির পৃথক তিন অভিযানে চার মাদককারবারি গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি :নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদকবিরোধী তিনটি পৃথক অভিযান পরিচালনা করে চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সোমবার (০৩ ডিসেম্বর ২০২৫) রাতের বিভিন্ন সময়ে সদর ও মান্দা উপজেলায় এসব অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযান:
রাত ১০টা ১৫ মিনিটে নওগাঁ সদর থানার হাট নওগাঁ এলাকা থেকে বিলাল (৩৮) ও তার সহযোগী সাফিউর (৩৩)–কে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ১০০ পিস এম্পল ইনজেকশন উদ্ধার করে ডিবি পুলিশ।

দ্বিতীয় অভিযান:
অন্য এক অভিযানে নওগাঁ সদর থানার চকমুক্তা এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ দুখু মিয়া (৩৫)-কে গ্রেফতার করা হয়।

তৃতীয় অভিযান:
শেষ অভিযানে নওগাঁ জেলার মান্দা থানার চকমুনসুব এলাকা থেকে ১০ গ্রাম হেরোইনসহ তাইফুল ইসলাম (৩৯)-কে আটক করা হয়।

এ বিষয়ে নওগাঁর নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। মাদক দমন অভিযানে সাধারণ জনগণসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করছি।”
গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :