1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভটভটি চালকের মর্মান্তিক মৃত্যু দখল-দূষণে বিপর্যস্ত আত্রাই নদী—কথিত সাংবাদিকদের ‘ম্যানেজ’ করে অবৈধ স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ আত্রাই শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আত্রাইয়ে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী তাণ্ডব—ধান কেটে লুট, চাঁদা দাবি; মামলার ২ নম্বর আসামী গ্রেফতার রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক এসএসসি ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের প্রেরণা জোগাতে উপকরণ বিতরণ: চকপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ সিসিটিভিতে ধরা বেপরোয়া কাণ্ড: মাদকাসক্ত সাভার সাব-রেজিস্ট্রারের চড়ে অপমানিত নকল নবিশ মিজান আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত

বিজয় দিবসকে পদদলিত করে আত্রাইয়ে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল—রাষ্ট্রবিরোধী স্লোগানে কাঁপল জনপদ, আতঙ্কে সাধারণ মানুষ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:মহান বিজয় দিবসের মতো সর্বোচ্চ জাতীয় মর্যাদার দিনে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আত্রাই উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে ঝটিকা মিছিল করে রাষ্ট্রীয় শৃঙ্খলা ও জননিরাপত্তাকে চরমভাবে হুমকির মুখে ফেলেছে। এই দুঃসাহসিক ও উসকানিমূলক তৎপরতায় পুরো এলাকায় ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের ভাষ্য—এটি ছিল পরিকল্পিত শক্তি প্রদর্শন এবং প্রশাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ।

গতকাল ১৬ ডিসেম্বর ভোর ৭টার দিকে আত্রাই উপজেলার ০৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া ব্রীজ এলাকায় এই ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি অত্যন্ত দ্রুত সংগঠিত করে ছত্রভঙ্গ হয়ে যায়—যা স্পষ্টতই আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার কৌশল। মিছিল চলাকালে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর স্লোগান দিয়ে জনমনে ভীতি সঞ্চার করা হয়, যা বিজয় দিবসের চেতনার সম্পূর্ণ পরিপন্থী।

মিছিলে আত্রাই উপজেলা থেকে অংশগ্রহণকারী হিসেবে যাদের নাম উঠে এসেছে, তারা হলেন—
মো. মাহাদী মসনদ স্বরূপ (সভাপতি, আত্রাই উপজেলা ছাত্রলীগ),
মোহাম্মদ আলী (সাংগঠনিক সম্পাদক, আত্রাই উপজেলা ছাত্রলীগ),
মো. সুলতান হোসেন (সাবেক সাংগঠনিক সম্পাদক, আত্রাই উপজেলা ছাত্রলীগ),
মো. রাফিউল ইসলাম (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আত্রাই উপজেলা যুবলীগ),
মো. মোস্তাফা কামলা ওরফে আবুহেনা (সাবেক সাংগঠনিক সম্পাদক, আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগ),
মো. সবুজ মাস্টার (সাবেক সভাপতি, এমএএম কলেজ শাখা ছাত্রলীগ; সদস্য, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ),
মো. আব্দুল কুদ্দুস (সাবেক সভাপতি, উপজেলা ছাত্রলীগ; সদস্য, উপজেলা আওয়ামী লীগ),
মো. শাহিন হোসেন (সাংগঠনিক সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ)।

শুধু আত্রাই নয়—পার্শ্ববর্তী বাগমারা, মান্দা ও রাণীনগর উপজেলা থেকেও নেতাকর্মীরা এসে এই মিছিলে যোগ দেয় বলে নিশ্চিত করেছেন ছাত্রলীগের এক সক্রিয় সদস্য। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, “এটি হঠাৎ কোনো ঘটনা নয়; আগেই সমন্বয় করে লোক আনা হয়েছিল।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষণার পরও এসব সংগঠনের কিছু নেতা-কর্মী গোপনে পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে এবং জাতীয় দিবসকে ঢাল বানিয়ে শক্তি প্রদর্শন করছে। এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে; অনেকেই জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না।

এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সন্ত্রাস দমন আইনে জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।” প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপের আশ্বাস দেওয়া হলেও স্থানীয়দের দাবি—শুধু আশ্বাস নয়, অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিজয় দিবসের মতো দিনে এ ধরনের উসকানিমূলক তৎপরতা কেবল আইন লঙ্ঘনই নয়—এটি মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা। এলাকাবাসীর প্রশ্ন, নিষিদ্ধ ঘোষণার পরও প্রকাশ্যে মিছিল হলে কারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে? দ্রুত জবাবদিহি ও কঠোর অভিযানই এখন জনমনে আস্থা ফেরানোর একমাত্র পথ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :