1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভটভটি চালকের মর্মান্তিক মৃত্যু দখল-দূষণে বিপর্যস্ত আত্রাই নদী—কথিত সাংবাদিকদের ‘ম্যানেজ’ করে অবৈধ স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ আত্রাই শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আত্রাইয়ে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী তাণ্ডব—ধান কেটে লুট, চাঁদা দাবি; মামলার ২ নম্বর আসামী গ্রেফতার রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক এসএসসি ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের প্রেরণা জোগাতে উপকরণ বিতরণ: চকপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ সিসিটিভিতে ধরা বেপরোয়া কাণ্ড: মাদকাসক্ত সাভার সাব-রেজিস্ট্রারের চড়ে অপমানিত নকল নবিশ মিজান আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত

ভোঁপাড়া’বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. নূরুল ইসলাম সুজন মৃধা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ জুন, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,নিজস্ব প্রতিবেদক:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নবাসী সহ দেশ- বিদেশে অবস্থানরত সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা ও “ঈদ মোবারক বাদ” জানিয়েছেন মো.নূরুল ইসলাম সুজন মৃধা,চেয়ারম্যান পদপ্রার্থী ০২ নং ভোঁপাড়া ইউপি,যুগ্ম সাধারণ সম্পাদক আত্রাই থানা মুক্তিযুদ্ধের প্রজন্ম দল।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, আত্মত্যাগ এবং মহান আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। কুরবানির এই ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা।

মহান আল্লাহতালা যেনো আমাদের সকলের কোরবানি কবুল করেন। পবিত্র ঈদুল আজহার এই খুশির দিনে দেশ ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।তিনিও আরও বলেন, আসুন দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি আমরা সহনশীল হই। ঈদুল আজহার শিক্ষা থেকে মনের পশুকে কোরবানি দিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

তিনি আরও বলেন, আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব। পবিত্র ঈদুল আজহার আনন্দ প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :