1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের: ঘাতক চালক পলাতক আমার স্কুল ক্রীড়া চক্র ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পলাশবাড়ী উদয়ন সংঘ নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে সাভারে মহাসড়ক ও সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান সাভারে সন্ত্রাসী হামলায় বাক প্রতিবন্ধী যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত সাভারে ছাত্রদলের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ আশুলিয়ায় স্বামীর টাকা পয়সা নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধূ খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে আশুলিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত  এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

রাণীনগর চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা ইমরান বহিষ্কার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি: নওগাঁ জেলার অদূরে রাণীনগর উপজেলায় যুবদলের এক নেতাকে বহিষ্কার করেছে দলটি।জানাযায় এক প্রবাসীকে বাড়ী থেকে উঠিয়ে নিয়ে এসে আটকিয়ে রেখে মারধর করার পর দুই লক্ষ টাকা মুক্তিপণ ও নন জুডিশিয়াল স্ট্যাম্পে সাক্ষর নেওয়ার পর ছেড়ে দেয় যুবদল নেতা এমরান (৩২) ও তার সহযোগীরা।

ঘটনাটি ঘটেছে উপজেলার একডালা ইউনিয়নের বিশঘ- ড়িয়া গ্রামের মোজাহার হোসেন এর ছেলের সাথে।আলমগীর এর বাবা মোজাহার আলী বলেন, ছেলে আমার ছেলে সৌদি আরবে থাকেন,সে কিছুদিন আগে ছুটিতে বাড়িতে আসেন।এরপর থেকে আলমগীর শ্যালক রাণীনগর উপজেলার নিলাম্বরপুর গ্রামের শাজাহান আলীসহ বেশ কয়েকজন প্রায় ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল ছেলের নিকট থেকে। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে একডালা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক চকারপুকুর গ্রামের ছোলাইমান আলীর ছেলে ইমরান (৩২) হোসেনসহ বেশ কয়েকজন গত (০৯ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুরে আমার বাড়িতে যায়।এরপর চাঁদার টাকা না পেয়ে জোরপূর্বক আমার ছেলেকে বাড়ী থেকে মোটরসাইকেল যোগে তারা তুলে নিয়ে যেয়ে আটকিয়ে মারধর করে।পরবর্তীতে ছেলের এমন অবস্থা দেখে আমরা ২ লক্ষ টাকা তাদের দিয়ে আমার ছেলেকে মুক্ত করে নিয়ে এসেছি।

এ ঘটনায় নিকটস্থ থানায় যুবদল নেতা এমরান সহ ৫ জনের নাম উল্লেখ ও কয়েকজন কে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করা হয়।

এ ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে যুবদল নেতা এমরান হোসেন কে সু-স্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে দল থেকে বহিষ্কার করা হয়। নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব মোঃ রুহুল আমিন মুক্তার ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ.কে.এম রওশন উল ইসলাম ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

উনাদের পক্ষ থেকে গত (১২ জানুয়ারি) একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জেলা যুবদলের বার্তা প্রেরক- দেওয়ান মোস্তাকিম আহমেদ নিপু (যুগ্ম-আহ্বায়ক) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নওগাঁ জেলা শাখা, নওগাঁ।সেই সাথে উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :