1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ের উন্নয়ন ও মানবসেবায় নীরব এক আলোকবর্তিকা— সিঙ্গাপুর প্রবাসী মো. সিরাজুল ইসলাম সিরাজ খেলা, উদ্ভাবন ও ক্যারিয়ার ভাবনায় মুখর আর্মি আইবিএর ‘ক্লাব ডে-২০২৬’ উজিরপুরে মৃদুল গোমস্তা গ্রেপ্তার, এলাকাজুড়ে আলোচনা আত্রাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ঘিরে গুরুতর অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগে এলাকায় চাঞ্চল্য আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, ৪০ কেজি গাঁজাসহ আটক ৩ নিজ দলের নেতাদের হিংসা ও কোন্দলে দল ছাড়ছেন ত্যাগী কর্মীরা: রিফাত হাসান ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন, চেয়ারম্যান নাজিমুদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরে তথ্য চেয়ে আবেদন আত্রাইয়ে ‘ধরাছোঁয়ার বাইরে’ আ.লীগ নেতা নাজিমুদ্দিন! ছাত্রদল নেতার বিরুদ্ধে দিলেন মামলা ভাকুর্তায় জমি নিয়ে সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে আহত দুই সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি বাবু-সম্পাদক হিমেল

সাভারে ঈদ পুনর্মিলনী ও যুবদলের নতুন অফিস উদ্বোধন করলেন সাবেক সংসদ সালাউদ্দিন বাবু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

সাভার প্রতিনিধি :
সাভারের কলমা এলাকায় এক প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন বাবু ঈদ পুনর্মিলনী ও যুবদলের নতুন অফিস উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে সালাউদ্দিন বাবু বলেন, “ঈদ মানে আনন্দ ও মিলনের বার্তা। এই ঈদ পুনর্মিলনী আমাদের ভ্রাতৃত্ববোধকে আরো দৃঢ় করেছে। পাশাপাশি যুবদলের নতুন অফিস থেকে আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাভার থানা বিএনপির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা,সাভার থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ হোসেন ও সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম শহীদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। নেতারা বলেন, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে যুবদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নতুন কার্যালয় হবে সাভারে আগামী দিনের আন্দোলন-সংগ্রামের অন্যতম কেন্দ্রবিন্দু।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও আপ্যায়নের আয়োজন করা হয়, যেখানে নেতাকর্মীদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :