1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
গ্রেটার ঢাকা উইং (ওমান) কমিটি ঘোষণা, সভাপতি মনির–সাধারণ সম্পাদক আলী আশরাফ রবীন্দ্র স্মৃতিধন্য পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন আত্রাই সংখ্যালঘুদের টার্গেট করে বিএনপি নেতাদের চাঁদাবাজি সাভারে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউনিয়ন পর্যায়ে পুষ্টি কর্মপরিকল্পনা ‘মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম – এর বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত। আত্রাই পল্লী চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা শেষ যাত্রার সঙ্গী সাদেক ফকির আর নেই, শোকে স্তব্ধ কলমা আত্রাই নদীর পানি বৃদ্ধি, কালিকাপুরের আটগ্রামে ভাঙনের শঙ্কা: ঝুঁকিতে ৬৫০০ বিঘা ধানক্ষেত আত্রাই পুলিশের কাজে বাধা, এসপি’র নাম ভাঙিয়ে আটক মাদকসেবীকে ছাড়ানোর চেষ্টা আত্রাই মাদকসেবীর হামলার অভিযোগ, হাসুয়া নিয়ে তাড়া—এলাকায় চরম উত্তেজনা সংবাদ প্রকাশের পর আত্রাই বেলী ব্রিজের সংস্কার কাজ শুরু, স্বস্তি এলাকাবাসীর

সাভারে সন্ত্রাসী হামলায় বাক প্রতিবন্ধী যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
ছবিতে আহত বাক প্রতিবন্ধী

সাভার উপজেলা প্রতিনিধি: সাভারে প্রকাশ্য দিবালোকে এক বাক প্রতিবন্ধী যুবকের ওপর নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রোববার (১১ জানুয়ারি) দুপুরে সাভার সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকায় হাতুড়ি দিয়ে পিটিয়ে রিয়াজ উদ্দিন (২৫) নামের ওই যুবককে গুরুতর আহত করা হয়। তিনি দক্ষিণ কলমা এলাকার মোসলেম চৌকিদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো জীবিকার তাগিদে রিয়াজ উদ্দিন সাভার সিএন্ডবি বাসস্ট্যান্ডে লাইন ম্যানের দায়িত্ব পালন করছিলেন। এ সময় স্থানীয় সন্ত্রাসী অটোরিকশাচালক আহম্মেদ আলী কোনো প্রকার উসকানি ছাড়াই তার ওপর অতর্কিত হামলা চালায়। হাতুড়ি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে উপুর্যুপরি আঘাতে রিয়াজ রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
একপর্যায়ে গুরুতর আহত রিয়াজ অচেতন হয়ে পড়লে তাকে মৃত ভেবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারী আহম্মেদ আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহত রিয়াজের বাবা মোসলেম চৌকিদার বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। হামলা ও পরবর্তীতে মামলার বিষয়টি মঙ্গলবার দুপুরে কালবেলাকে নিশ্চিত করে সাভার মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সন্ত্রাসীকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :