1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সিলেট সিটি কর্পোরেশনে নিয়োগ অনিয়মের অভিযোগ, মেয়াদোত্তীর্ণ চুক্তিতে ২১ মাস ধরে পদে কর্মকর্তা সাভারের কলমায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন সাভার ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ের দায়িত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত ইউরোপে পাঠানোর প্রলোভন, পাকিস্তানে ১১ বাংলাদেশিকে রেখে ১ কোটি ৬৫ লাখ টাকা নিয়ে পালানোর অভিযোগ নিয়ামতপুরের ড্রিপ সেচ পদ্ধতিতে চাষাবাদের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত শোকাবহ ১৫ আগস্ট উপলক্ষে রাণীনগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন আত্রাইয়ের প্রয়োজনীয় রাস্তাগুলো পরিদর্শন করে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র আত্রাই আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী পালিত আত্রাই প্রতিষ্ঠাবার্ষিকীতে আ.লীগ নেতাদের নিয়ে কেক কর্তন,প্রশ্নের মুখে ইউএনও-ওসি ও বিএনপি নেতারা

আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে রোববার (১৬ আগস্ট) উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র‍্যালি, পোনা মাছ অবমুক্ত, আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দিনের শুরুতে সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য সড়ক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মৎস্য চাষের গুরুত্ব, মাছের উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৎস্য খাতের উন্নয়ন এবং দেশের অর্থনীতিতে মৎস্য সম্পদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে উপজেলার সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের মাঝে বিশেষ মৎস্য পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ স্থানীয় সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এছাড়া অনুষ্ঠানে মৎস্যজীবী, মৎস্য চাষি, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আগামী ১৮ আগস্ট পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মৎস্য খাতের উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :