1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড শিক্ষার্থীদের ক্ষোভের মুখে জাবি স্কুল-কলেজ, অতিরিক্ত ফি সমন্বয়ের আশ্বাস

আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: নওগাঁ জেলার আত্রাই উপজেলায় মাদক সেবন ও জনসাধারণের শান্তি বিনষ্টের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উপস্থিতিতে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মাদক গ্রহণ করে জনসাধারণের শান্তি বিনষ্টের অপরাধে ভর তেঁতুলিয়া গ্রামের মৃত মোকছেদ আকন্দের ছেলে মো. মাসুম আকন্দ (৪৭) এবং খোলাপাড়া গ্রামের শ্রী শিব শংকরের ছেলে শ্রী উজ্জ্বল কুমার (৩২)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করা হয়। তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া ভর তেঁতুলিয়া গ্রামের মো. নাসিরের ছেলে মো. ফরিদ (৫০)-কে গাঁজা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ২১ ধারায় দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বেঙলা গ্রামের আবজাল সরদারের ছেলে মো. রুবেল সরদার (২৬) এবং একই গ্রামের মৃত শামসুল মোল্লার ছেলে মো. সাইফুল মোল্লা (৩২)-কে মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্টের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করা হয়। মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৭(২) ধারা অনুযায়ী তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকায় মাদক সেবন ও মাদককেন্দ্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা জরুরি। মাদক সেবনের কারণে পারিবারিক অশান্তি, সামাজিক অবক্ষয় ও অপরাধপ্রবণতা বাড়তে পারে। তাই মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয়দেরও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখা প্রয়োজন।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, “মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদকসংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে এগিয়ে আসতে হবে।”

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :