1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

আত্রাই একঘরে করে রাখা হয় দিনমজুর কুদ্দুসের পরিবারকে,পুলিশের হস্তক্ষেপে মিলল প্রতিকার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫


মো.শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের দিনমজুর মো. কুদ্দুস মিয়া ও তার পরিবার প্রায় এক বছর ধরে সমাজচ্যুত হয়ে মানবেতর জীবন যাপন করছিলেন। গ্রামের কিছু প্রভাবশালী মাতবরের নির্দেশে ওই পরিবারকে একঘরে করে দেওয়া হয়। এমনকি গ্রামের কোনো ব্যক্তি যেন কুদ্দুসের পরিবারের সদস্যদের সঙ্গে কথা না বলেন বা কোনো সম্পর্ক না রাখেন—তা নিশ্চিত করতে কড়া নির্দেশনা জারি করা হয়।

জানা গেছে, প্রভাবশালী বিএনপি নেতা জালাল মাতব্বরের নেতৃত্বে একটি চক্র গ্রামের মানুষকে ভয়ভীতি দেখিয়ে কুদ্দুসের পরিবারকে সামাজিকভাবে সম্পূর্ণরূপে বর্জন করতে বাধ্য করে। তারই ধারাবাহিকতায় গ্রামের কোনো দোকানি তাদের কাছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করতে পারেননি। শিশুদের স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া হয়। এমনকি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহার সময় কোরবানির মাংসও দেওয়া হয়নি এই পরিবারকে।

সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে কুদ্দুসের পরিবারকে দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। মাতবরদের চাপে পড়ে সেই ব্যক্তি পরে দাওয়াত প্রত্যাহার করতে বাধ্য হন।

এই ঘটনায় বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও দীর্ঘদিন কোনো প্রতিকার মেলেনি। তবে সর্বশেষ আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর রহমান বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেন। তার উদ্যোগে গতকাল (১১ অক্টোবর) সকাল ১০টায় উভয় পক্ষকে থানায় ডেকে বিষয়টির সমাধান করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন বর্তমান ইউপি চেয়ারম্যান মো. সম্রাট হোসেন, সাবেক চেয়ারম্যান ফারুক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামবাসীরা।

পুলিশি হস্তক্ষেপ ও সঠিক সমাধানে অবশেষে সামাজিক স্বীকৃতি ফিরে পায় কুদ্দুস মিয়ার পরিবার। দীর্ঘ এক বছরের অবহেলা ও বঞ্চনার অবসান ঘটায় পরিবারের সদস্যদের মুখে ফিরে আসে স্বস্তির হাসি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :