1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আশুলিয়ায় জমি দখলের চেষ্টায় ঘর ভাঙচুর, গাছ কাটার অভিযোগ খুলনায় সারের ডিলার নিয়োগে ভয়াবহ জালিয়াতির চেষ্টা; অভিযোগের আঙুল জেলা প্রশাসকের দিকে সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুন গ্রেপ্তার সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা

আত্রাই জমি দখলকে কেন্দ্র করে নারী নির্যাতন, থানায় অভিযোগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

মো.রাযহান কবির,(আত্রাই)প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আত্রাই উপজেলার সাহেবগঞ্জ গ্রামের মোঃ আলমগীর হোসেন (৫৩) দীর্ঘদিন ধরে ক্রয়কৃত জমিতে ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি উক্ত জমিতে বসতবাড়ি নির্মাণ করতে গেলে প্রতিবেশী বিহারীপুর গ্রামের শহিদুল ইসলাম (৪০), পিতা-আঃ জলিল ও তার স্ত্রী লাখি বিবি (৩৬) বাঁধা প্রদান করেন।

গত ২১ সেপ্টেম্বর সকালে আলমগীর হোসেন নির্মাণ কাজ শুরু করলে শহিদুল ইসলাম অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় আলমগীরের স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৪৫) প্রতিবাদ করলে শহিদুল তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করেন। পরে স্থানীয়রা ছুটে এসে ভুক্তভোগীকে উদ্ধার করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, শহিদুল ইসলাম ভুক্তভোগীর স্ত্রীকে হত্যার হুমকিও দেন। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ায় যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :