1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল নতুন কুঁড়িতে সফল আত্রাইয়ের কিশোরদের উষ্ণ অভ্যর্থনা, সনদপত্র প্রদান আত্রাই প্রতিবেশীদের রোষানলে অসহায় বাণুর পানিবন্দি জীবন হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি গোলাম রাব্বানী,সাধারণ সম্পাদক সোহেল রানা সংকট অনেক তবুও ৩১ দফার আলোকে সফলতার ট্র্যাকেই তারেক রহমানের সরকার ; পারভেজ মোহাম্মদ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, দুদকের মামলায় কারাগারে কামাল আত্রাই জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা,বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ আত্রাই ২০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

আত্রাই নির্বাচনী আচরণবিধি নিশ্চিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আত্রাই উপজেলায় নির্বাচনী আচরণ বিধিমালা কঠোরভাবে পর্যবেক্ষণ ও বাস্তবায়নের লক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

নির্বাচনকালীন সময়ে প্রচারণা, জনসমাবেশ, পোস্টার–ব্যানার, মাইকিংসহ সব ধরনের কার্যক্রম আচরণবিধি অনুযায়ী হচ্ছে কি না তা তদারকি করবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। নির্বাচনকে ঘিরে শৃঙ্খলা বজায় রাখা, আচরণবিধি ভঙ্গের যেকোনো ঘটনা প্রতিরোধ, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করাই হবে তাদের প্রধান দায়িত্ব।

আত্রাই উপজেলায় এই দায়িত্ব পালন করবেন মো. নূরে আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আত্রাই, নওগাঁ। তিনি নির্বাচনী নিয়মভঙ্গ সংক্রান্ত অভিযোগ পেলে মাঠে নেমে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন।

প্রশাসন জানিয়েছে, নির্বাচনকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন— সে লক্ষ্যে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, তদারকি জোরদার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের সকল সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন নিয়োগপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :