1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

আত্রাই প্রকাশ্যে দাপট দেখাচ্ছে আ.লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, আতঙ্কে সাধারণ মানুষ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি :নওগাঁ জেলার আত্রাই উপজেলায় আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে আবারও এলাকায় দাপট দেখাচ্ছে—এমন অভিযোগে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর ভাষ্য, এসব ব্যক্তিরা আত্মগোপনে থাকার পরিবর্তে প্রকাশ্যে শক্তি প্রদর্শন করে প্রশাসন ও সরকারি অফিস-আদালতে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

অভিযোগ অনুযায়ী, আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত ছদ্মবেশী সাংবাদিক ওমর ফারুক এবং আওয়ামীলীগ নেতা ছদ্মবেশী বিকাশ চা ওরফে মজিদ,আওয়ামী দোসর সিঙ্গারা তপন,রুহুল আমিন রিজভী সহ একাধিক নেতাকর্মী প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে।স্থানীয়দের অভিযোগ, তারা দলীয় পরিচয়ের আড়ালে সরকারি দপ্তরগুলোতে অবাধ যাতায়াত করছে এবং নিজেদের প্রভাবশালী হিসেবে জাহির করেছে।

এলাকাবাসীর আশঙ্কা, এরা যেকোনো সময় সংঘবদ্ধ হয়ে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। ফলে পুরো উপজেলায় এক ধরনের অস্থিরতা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি,স্বৈরাচার হাসিনা সরকারের সময় দলীয় ক্ষমতার ছত্রচ্ছায়ায় এসব ব্যক্তি নানা ধরনের অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাসী কার্যক্রম ও অপকর্মে জড়িয়ে পড়েছিল। অথচ আজও তারা প্রকাশ্যে ঘুরে বেড়ানোয় প্রশ্ন উঠেছে—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি বিষয়টি দেখছে না, নাকি কোনো অদৃশ্য শক্তির ছত্রচ্ছায়ায় তারা ধরাছোঁয়ার বাইরে?

সচেতন মহল বলছে, অভিযুক্ত এসব নেতাকর্মীর প্রকাশ্যে ঘোরাফেরা শুধু আইনশৃঙ্খলার জন্য হুমকি নয়, বরং সাধারণ মানুষের মধ্যে ভীতি ও অনাস্থা আরও বাড়িয়ে তুলছে। দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে আত্রাই উপজেলায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

এ অবস্থায় স্থানীয় জনগণ অবিলম্বে অভিযুক্ত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, দোষীদের বিরুদ্ধে এখনই দৃশ্যমান ও কঠোর পদক্ষেপ না নিলে আত্রাই উপজেলায় শান্তি ও স্থিতিশীলতা চরমভাবে বিঘ্নিত হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :