1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

আত্রাই বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫


নিজস্ব প্রতিবেদক, আত্রাই (নওগাঁ):
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেছে নওগাঁর আত্রাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। এই উপলক্ষ্যে আজ আত্রাই উপজেলা বিএনপি কার্যালয়ে পবিত্র কুরআন খতম, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার ৩০ ডিসেম্বর সকালে দলীয় কার্যালয়ে পবিত্র কুরআন খতমের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভায় দলীয় নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং দেশের গণতন্ত্র রক্ষায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, “দেশনেত্রীর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

উক্ত দোয়া মাহফিলে আত্রাই উপজেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। এ সময় দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়।

সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে তাঁর বিদেহী আত্মার শান্তি এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। এছাড়াও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।
বক্তারা বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :