1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

আত্রাই মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের: ঘাতক চালক পলাতক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬


মো.শিফাত মাহমুদ ফাহিম বিশেষ প্রতিনিধি:
নওগাঁ জেলার আত্রাই উপজেলায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মোঃ মোকসেদ মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার মনিয়ারী ইউনিয়নের মস্কিপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত মোকসেদ মোল্লা উপজেলার গোয়ালবাড়ীয়া গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে। তিনি পেশাগত জীবনের ইতি টেনে বর্তমানে নিজ গ্রামেই অবসর সময় অতিবাহিত করছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় এদিন বিকালেও মোকসেদ মোল্লা তার নিজ বাড়ি থেকে প্রয়োজনীয় কাজে মস্কিপুর বাজারে এসেছিলেন।বিকেল আনুমানিক ৪:৩০ মিনিটের দিকে বাজারের পাকা রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী অজ্ঞাতনামা মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়, মোটরসাইকেলের ধাক্কায় তিনি ছিটকে রাস্তার উপর আছড়ে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা উদ্ধারের জন্য এগিয়ে আসার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে আত্রাই থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। দুর্ঘটনার পর চালক মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। আত্রাই থানা পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং ঘাতক মোটরসাইকেল ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।

এলাকায় শোকের ছায়াএই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও গোয়ালবাড়ীয়া গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, বাজারের জনবহুল রাস্তায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তারা বাজারে যানচলাচলের গতি নিয়ন্ত্রণের দাবি জানান।

বর্তমানে ওই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :