1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে ডুবুরি দলের টানা অভিযান ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার

আত্রাই রাস্তার কাজে চরম অনিয়ম– সরকারি প্রকল্পের টাকা লুটপাটের আশঙ্কা, বিল স্থগিত করল উপজেলা প্রশাসন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

এলাকাবাসীর দাবি: “এই কাজ বাতিল করে নতুন করে পুনরায় কাজ হোক”

মো.শিফাত মাহমুদ ফাহিম বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে সরকারি বরাদ্দের ২ লক্ষ টাকার একটি রাস্তার উন্নয়ন কাজ ঘিরে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য—এটি আর শুধু অনিয়ম নয়, বরং সরকারি অর্থ লুটপাটের একটি স্পষ্ট উদাহরণ।

অভিযোগ পাওয়া গেছে, রাস্তাটির সিসি ঢালাই ও সোলিং কাজে ১ নম্বর ইটের পরিবর্তে ব্যবহার করা হয়েছে ২ নম্বর নিম্নমানের ইট। আরও ভয়াবহ বিষয় হলো—পুরনো ভাঙা ইট পুনর্ব্যবহার করে খোয়া তৈরি করে তা দিয়ে সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে।সরকারি প্রকল্পে এমন ন্যাক্কারজনক কাজ দেখে এলাকাবাসী ফুঁসে উঠেছে। গ্রামবাসীদের দাবি, “এটা রাস্তা নয়—আমাদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা।”

স্থানীয়রা জানান, এই প্রকল্পের সভাপতি মহিলা মেম্বার শেফালী খাতুন ইচ্ছাকৃতভাবে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সরকার ও জনগণের অর্থের অপচয় ঘটিয়েছে। কাজের মান এতটাই নিম্ন যে রাস্তাটি আগেই ভেঙে পড়বে—এমন আশঙ্কা করছেন এলাকাবাসী। তাদের সোজাসাপটা মন্তব্য,
“আমরা এমন রাস্তা চাই না। টাকা লুটে রাস্তা বানানোর নাটক চলবে না। কাজটি বাতিল করে নতুনভাবে কাজ দিতে হবে।”

এ বিষয়ে প্রকল্প সভাপতি মহিলা মেম্বার শেফালী খাতুন বলেন,রাস্তার এই কাজে পুরাতন ইট ব্যবহার করা হয়নি নতুন ইট ব্যবহার করা হয়েছে।তবে পুরাতন কিছু ইট ছিল সেগুলো গ্রামবাসী চুরি করে নিয়ে গিয়েছে।মহিলা মেম্বারের এমন অভিযোগে বাঁধে বিপত্তি,গ্রামবাসীর উপর এমন অভিযোগ মানতে নারাজ গ্রামবাসী।গ্রামবাসীর দাবি কে ইট চুরি করেছে তাদের দেখিয়ে দেওয়া হোক আমরা স্থানীয় তথা সামাজিক ভাবে তার বিচার করবো।সেই সাথে যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য ও মেম্বারকে পরামর্শ দেন গ্রামবাসী।

প্রশাসনের অবস্থান: বিল স্থগিত, তদন্তের আশ্বাস

এ বিষয়ে উপজেলা প্রকৌশল বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর সঙ্গে কথা বললে তারা জানান—
যদি এমন নিম্নমানের কাজ করা হয়ে থাকে, তবে তা সম্পূর্ণ নিয়ম ও আইনবহির্ভূত এবং প্রশাসন কোনোভাবেই এমন কাজ বরদাস্ত করবে না।

ইউএনও স্পষ্টভাবে বলেন—
“কাজের প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সঠিকভাবে প্রকল্পের মান যাচাই না করে কোনো বিল দেওয়া হবে না।”

ইতোমধ্যে উপজেলা প্রশাসন কাজটির বিল স্থগিত করেছে এবং পূর্ণাঙ্গ পরিদর্শন শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এলাকাবাসীর শেষ কথা

গ্রামবাসীরা বলছেন—
“সরকার আমাদের জন্য রাস্তা করে। কিন্তু কিছু লোক সরকারি প্রকল্পে হাত দিয়ে নিজেদের পকেট ভরার খেলা খেলছে। এই অনিয়মের বিচার চাই আমরা।”

এখন এলাকার মানুষের একটাই দাবি—
নিম্নমানের কাজ বাতিল করে নতুনভাবে মানসম্মত রাস্তা নির্মাণ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :