1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড

আত্রাই স্বৈরাচার হাসিনা মুক্ত দিবস পালন করলো বিএনপি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: আজ সেই ঐতিহাসিক ৫ আগস্ট। গত বছরের এই দিনে ছাত্র-জনতার এক অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের মুখে তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হোন।এর মাধ্যমে বাংলাদেশে ১৬ বছরের ‘স্বৈরাচারী’ শাসনের অবসান হয়। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ৫ আগস্টকে গণ-অভ্যুত্থান দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। দিনটি উপলক্ষে আজ দেশব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

গত বছরের ১ জুলাই কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর দমন-পীড়ন, গণগ্রেফতার ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলার মুখে রূপ নেয় এক দফা সরকার পতনের দাবিতে। সেই আন্দোলন সারা বিশ্বে জুলাই গণ-অভ্যুত্থান নামে পরিচিতি লাভ করে। ৫ আগস্ট কারফিউ উপেক্ষা করে গণভবন অভিমুখে লাখো মানুষের ঢল নামলে পরিস্থিতির চূড়ান্ত পরিবর্তন হয় এবং শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হন। এর ধারাবাহিকতায় ৬ আগস্ট দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়, যা মাত্র ছয় মাসের মাথায় ভেঙে গিয়েছিল।

গণ-অভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নওগাঁ জেলার অদূরবর্তী আত্রাই উপজেলায় এ দিবস পালন করেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।আজ (০৫ আগস্ট) বেলা ১১টায় তারা উপজেলা গেটে সমবেত হয়।এরপর সেখান থেকে তারা বিজয় ও স্বৈরাচার মুক্ত বিভিন্ন শ্লোগান দিতে দিতে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।পরবর্তীতে সংক্ষিপ্ত সমাবেশ ও বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

উক্ত বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, প্রধা বক্তব্য হিসাবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক, মো. তাসলিম উদ্দিন,উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সরদার।উপজেলা স্বেচ্ছা- সেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো.পারভেজ ইকবাল,যুগ্ম আহ্বায়ক মো.আশরাফুল ইসলাম লিটন,যুবদল নেতা হাফিজ আকন্দ, মো.শামীম হোসেন,মো.ইদ্রিস আলী, মো. রুবেল হোসেন পাপ্পু।থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদ আলী,থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মনোয়ার হোসেন লোটাস, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, উপজেলা কৃষকদলের সভাপতি আসাদুজ্জামান বুলেট,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক কেএম আইয়ুব হোসেন,উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো.কামাল হোসেন।
আরও উপস্থিত ছিলেন থানা ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :